বালুরঘাট থেকে এবার ৭২ আসনের বিমান! বড় নির্দেশ মুখ্যমন্ত্রীর, দ্রুত বদলাচ্ছে পরিকাঠামো

বালুরঘাট থেকে এবার ৭২ আসনের বিমান! বড় নির্দেশ মুখ্যমন্ত্রীর, দ্রুত বদলাচ্ছে পরিকাঠামো

বালুরঘাট: বালুরঘাট বিমানবন্দর থেকে আগামী এক বছরের মধ্যে উড়ান পরিষেবা চালু করার আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী। বুধবার সন্ধ্যায় তিনি স্বয়ং বিমানবন্দর চত্বর পরিদর্শন করেন এবং বর্তমান পরিকাঠামো পরিদর্শনের পর এর সম্প্রসারণ নিয়ে জেলা প্রশাসন ও আধিকারিকদের সাথে বৈঠক করেন।

পরিদর্শনে মুখ্যমন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার, বিধায়ক বিদ্যুৎ কুমার রায়, জেলাশাসক বালা সুব্রহ্মণ্যম টি, পুলিশ সুপার অভিষেক গুপ্তা এবং অসামরিক বিমান পরিবহণ দপ্তরের উর্ধ্বতন কর্মকর্তারা।

পরিদর্শন শেষে জানানো হয়, বর্তমান পরিকাঠামোয় কেবল ১৯ আসনের ছোট বিমান চালানো সম্ভব। তবে বালুরঘাট থেকে ৭২ আসনের বড় বিমান চালানোর লক্ষ্য নিয়ে কাজ করতে চান মুখ্যমন্ত্রী। এর জন্য প্রয়োজন আরও প্রায় ১৫০ একর জমি। উক্ত জমি দ্রুত অধিগ্রহণের জন্য জেলাশাসককে প্রয়োজনীয় নির্দেশ দিয়েছেন তিনি।

সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী বলেন, “আগের সরকার বালুরঘাট বিমানবন্দর চালুর বিষয়ে উদাসীন ছিল। তবে আমাদের সরকার এখান থেকে বিমান পরিষেবা শুরু করতে দৃঢ়প্রতিজ্ঞ।” বিমানবন্দর চালুর সমস্ত কাজ দ্রুত শেষ করতে সংশ্লিষ্ট বিভাগগুলোকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *