২০ সাংসদের জবাব নেই! দলত্যাগীদের তুলোধোনা মহুয়ার

২০ সাংসদের জবাব নেই! দলত্যাগীদের তুলোধোনা মহুয়ার

কালীঘাটে এক সাংবাদিক বৈঠকে বিজেপি ও দলত্যাগী সাংসদদের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়েছেন তৃণমূল কংগ্রেস সাংসদ মহুয়া মৈত্র। দলীয় প্রতীকে নির্বাচিত হয়েও বিজেপির সঙ্গে হাত মেলানো ২০ জন জনপ্রতিনিধির বিরুদ্ধে ডিসকোয়ালিফিকেশন পিটিশন দাখিল করা হলেও নির্ধারিত সময়ে তাঁরা কোনো জবাব দিতে পারেননি বলে অভিযোগ করেন তিনি। মহুয়ার কটাক্ষ, নিজেদের রাজনৈতিক অবস্থান নিয়ে স্পষ্ট উত্তর দিতে ব্যর্থ হচ্ছেন ওই নেতারা। এছাড়া, বারবার পুলিশি তলব এবং চাপড়ার রাজনৈতিক পরিস্থিতি নিয়েও সরব হন তিনি।

চাপড়ায় দলীয় বৈঠক বানচালের চেষ্টার তীব্র নিন্দা করে মহুয়া দাবি করেন, সাধারণ মানুষ কোনো ব্যক্তিকে নয়, বরং তৃণমূলের প্রতীককেই ভোট দিয়েছিলেন। হাইকোর্টের নির্দেশ সত্ত্বেও জনপ্রতিনিধিদের এলাকায় কাজ করতে বাধা দেওয়া হচ্ছে এবং অশান্তি তৈরি করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। দলত্যাগীদের ভূমিকা এবং নদিয়া জেলার রাজনৈতিক প্রেক্ষাপট টেনে তিনি স্পষ্ট বার্তা দেন যে, ভয় বা রাজনৈতিক সুবিধার কারণেই অনেকে দল বদল করেছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *