ইরানি নিশানায় নেতানিয়াহুর পরিবার! আমেরিকা থেকে মাঝরাতে তড়িঘড়ি দেশে ফেরানো হলো জ্যেষ্ঠপুত্রকে

ইরানি নিশানায় নেতানিয়াহুর পরিবার! আমেরিকা থেকে মাঝরাতে তড়িঘড়ি দেশে ফেরানো হলো জ্যেষ্ঠপুত্রকে

প্রাণনাশের তীব্র আশঙ্কার জেরে আমেরিকা থেকে জরুরি ভিত্তিতে ইজরায়েলে ফিরিয়ে আনা হয়েছে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর জ্যেষ্ঠপুত্র ইয়াইর নেতানিয়াহুকে। ইজরায়েলি গোয়েন্দা সংস্থা ‘শিন বেত’-এর কড়া নিরাপত্তাবলয়ে গত বছর ফ্লোরিডা থেকে তাঁকে সরিয়ে নেওয়া হয়। সম্প্রতি এক সাক্ষাৎকারে নেতানিয়াহু নিজেই দাবি করেন, তাঁর এক পুত্রকে হত্যার সুনির্দিষ্ট চেষ্টা চালিয়েছিল ইরান। মার্কিন সংবাদমাধ্যম ‘নিউজম্যাক্স’-এর প্রতিবেদন অনুযায়ী, ২০২৫ সালের ডিসেম্বরে ফ্লোরিডায় থাকাকালীন ইয়াইরকে নিশানা করে একটি গুপ্তহত্যার ষড়যন্ত্র রচিত হয়েছিল। গোয়েন্দা সূত্রে এই চাঞ্চল্যকর তথ্য পাওয়ার পরই মার্কিন প্রশাসনকে বিষয়টি অবহিত করে তেল আভিভ এবং অবিলম্বে তাঁকে ইজরায়েলে ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেওয়া হয়।

উল্লেখ্য, ৩৫ বছর বয়সি ইয়াইর নেতানিয়াহু গত কয়েক বছর ধরে মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় বসবাস করছিলেন এবং ইজরায়েলি নিরাপত্তা সংস্থার বিশেষ সুরক্ষাবলয়ে ছিলেন। নেতানিয়াহুর তিন সন্তানের মধ্যে জ্যেষ্ঠ ইয়াইর দীর্ঘদিন ধরে দেশের বাইরে থাকলেও বর্তমান ভূরাজনৈতিক উত্তেজনার জেরে তাঁর নিরাপত্তা নিয়ে চরম উদ্বেগ তৈরি হয়েছে। এর আগে ইজরায়েলি সংবাদমাধ্যমে দেওয়া বক্তব্যেও প্রধানমন্ত্রী নেতানিয়াহু তাঁর পরিবারের সদস্যদের ওপর তেহরানের প্রত্যক্ষ হুমকির বিষয়টি স্পষ্ট করেছিলেন। বর্তমান পরিস্থিতিতে ইজরায়েলি গোয়েন্দারা গোটা বিষয়টিকে অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখছেন এবং দেশটির শীর্ষ নেতৃত্বের নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *