বাংলার আইনশৃঙ্খলা নিয়ে রাষ্ট্রপতি ও রাজ্যপালের সাক্ষাৎ চাইল কালীঘাট তৃণমূল!

বাংলার আইনশৃঙ্খলা নিয়ে রাষ্ট্রপতি ও রাজ্যপালের সাক্ষাৎ চাইল কালীঘাট তৃণমূল!

রাজ্যের পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে আইনশৃঙ্খলার চরম অবনতির অভিযোগ তুলে এবার রাষ্ট্রপতি ও রাজ্যপালের দ্বারস্থ হচ্ছে কালীঘাট তৃণমূল। সাম্প্রতিক সময়ে দলের একাধিক নেতার ওপর আক্রমণ, কর্মী হেনস্থা এবং ক্যামাক স্ট্রিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দপ্তরে দুষ্কৃতী হামলার ঘটনার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ১৫ বছর পর ক্ষমতার পট পরিবর্তনের পর থেকেই রাজ্যের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে লাগাতার গভীর উদ্বেগ প্রকাশ করে আসছে দলটি।

এই সংকটজনক পরিস্থিতিতে দেশের সাংবিধানিক প্রধানদের সঙ্গে সরাসরি সাক্ষাতের সময় চেয়ে চিঠি পাঠানো হয়েছে। দলের রাজ্যসভার সাংসদ ডেরেক ও ব্রায়েন নিশ্চিত করেছেন যে, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং রাজ্যপাল আরএন রবির দপ্তরে সাক্ষাতের আবেদন জানিয়ে ইতিমধ্যে চিঠি পাঠানো হয়েছে। মূলত নেতাকর্মীদের ওপর হামলা ও ভয়ের পরিবেশ তৈরির প্রতিবাদে এবং রাজ্যের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি তাঁদের বিস্তারিত জানাতেই এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *