কোটি কোটি টাকার বকেয়া! বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানি কমাল আদানি গ্রুপ!

কোটি কোটি টাকার বকেয়া! বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানি কমাল আদানি গ্রুপ!

বকেয়া পাওনা ও কয়লা সংকটের জেরে বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানি কমিয়ে দিয়েছে ভারতের আদানি গ্রুপ। চুক্তি অনুযায়ী পর্যাপ্ত বিদ্যুৎ সরবরাহ না পাওয়ায় কারণ জানতে চেয়ে সম্প্রতি আদানি সংস্থাকে চিঠি পাঠিয়েছিল বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি)। জবাবে আদানি গ্রুপের পক্ষ থেকে জানানো হয়েছে, রেলপথে তীব্র যানজট এবং পরিবহন নেটওয়ার্কে লোডিং সীমাবদ্ধতার কারণে গোড্ডা বিদ্যুৎকেন্দ্রে প্রয়োজনীয় কয়লা পাঠানো সম্ভব হচ্ছে না। এর ফলে বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হওয়ায় সন্ধ্যার চাহিদার সময় সরবরাহ স্বাভাবিক রাখতে দিনের বেলা বিদ্যুৎ সরবরাহ কিছুটা সীমিত রাখা হয়েছে।

এদিকে নেপালে সংঘটিত সাম্প্রতিক বিপর্যয়ের কারণে সে দেশ থেকেও বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ সম্পূর্ণ বন্ধ রয়েছে। এই বিদ্যুৎ সংকটের মধ্যেই বাংলাদেশ বিকল্প হিসেবে চীন থেকে চড়া দামে বিদ্যুৎ আমদানির পরিকল্পনা করছে, যেখানে প্রতি ইউনিট বিদ্যুতের খরচ পড়তে পারে প্রায় পঁচিশ টাকা। অথচ ভারত থেকে আমদানিকৃত বিদ্যুতের গড় দাম ছিল প্রতি ইউনিট চৌদ্দ টাকার কাছাকাছি। আবহাওয়ার উন্নতি হলে কয়লা পরিবহন ও সামগ্রিক সরবরাহ ব্যবস্থা দ্রুত স্বাভাবিক হবে বলে আশা করা হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *