হোয়াটসঅ্যাপের এই ভুল এড়ান, ফাঁকা হতে পারে ব্যাংক অ্যাকাউন্ট!

অনেকেরই ধারণা, ফোনে প্যাটার্ন বা ফিঙ্গারপ্রিন্ট লক করা থাকলেই হোয়াটসঅ্যাপ সহ সমস্ত তথ্য সম্পূর্ণ নিরাপদ থাকে। কিন্তু বন্ধু বা পরিবারের সদস্যদের হাতে নানা প্রয়োজনে ফোন তুলে দিলেই বড় বিপদের ঝুঁকি তৈরি হয়। আপনার অজান্তেই ব্যক্তিগত চ্যাট, ছবি বা ভিডিও তো বটেই, এমনকি ব্যাঙ্কিং সংক্রান্ত গোপনীয় তথ্যও চলে যেতে পারে অন্যের নজরে। এই গোপনীয়তা রক্ষা করতে এবং ব্যবহারকারীদের সুরক্ষাকে আরও জোরদার করতে হোয়াটসঅ্যাপ নিয়ে এসেছে অত্যন্ত কার্যকরী একটি ফিচার— চ্যাট লক (Chat Lock)।
১. চ্যাট লক (Chat Lock) ফিচারটি কী? এই ফিচারের সাহায্যে আপনি নির্দিষ্ট কোনো চ্যাট আলাদা করে লক করে রাখতে পারবেন। কোনো গুরুত্বপূর্ণ বা ব্যক্তিগত চ্যাট লক করে দিলে তা একটি আলাদা ‘লকড চ্যাটস’ ফোল্ডারে চলে যায়। ফলে কেউ আপনার ফোন খুলে সাধারণ চ্যাট লিস্ট দেখলেও লক করা চ্যাটগুলো দেখতে পাবেন না। ওই ফোল্ডারে ঢুকতে গেলে আলাদা করে ফিঙ্গারপ্রিন্ট বা ফেস লকের প্রয়োজন হয়। এমনকি লক করা চ্যাটের নোটিফিকেশনেও প্রেরকের নাম বা মেসেজের প্রিভিউ দেখায় না।
২. কীভাবে অন করবেন এই ফিচার?
- প্রথমে হোয়াটসঅ্যাপ ওপেন করে যে চ্যাটটি লক করতে চান, সেটির উপর দীর্ঘক্ষণ প্রেস (Long Press) করুন।
- এরপর ওপরের ডানদিকে থাকা তিনটি বিন্দুতে (Three Dots) ক্লিক করে ‘চ্যাট লক’ অপশনটি সিলেক্ট করুন।
- এরপর ‘লক দিস চ্যাট উইথ ফিঙ্গারপ্রিন্ট’ অপশনে ক্লিক করে নিজের ফিঙ্গারপ্রিন্ট বা বায়োমেট্রিক দিন। ব্যাস, চ্যাটটি নিরাপদ ফোল্ডারে চলে যাবে।
৩. সিক্রেট কোড (Secret Code) দিয়ে আরও সুরক্ষা প্রাইভেসি সচেতন ব্যবহারকারীদের জন্য হোয়াটসঅ্যাপ এনেছে আরও একটি দারুণ সুবিধা। আপনি চাইলে ‘লকড চ্যাটস’ ফোল্ডারটি পুরো চ্যাট লিস্ট থেকে লুকিয়ে রাখতে পারেন। সেটিংসে গিয়ে একটি নির্দিষ্ট সিক্রেট কোড সেট করে রাখলে, হোয়াটসঅ্যাপের সার্চ বারে সেই কোড টাইপ করলেই কেবল লক করা চ্যাটগুলো সামনে আসবে। এর ফলে কেউ বুঝতেই পারবে না যে আপনার ফোনে কোনো চ্যাট লক করা রয়েছে।
৪. কেন এই ফিচার ব্যবহার করা জরুরি? বর্তমান সময়ে হোয়াটসঅ্যাপে শুধু সাধারণ চ্যাট নয়, ব্যাঙ্কিং সংক্রান্ত ওটিপি (OTP) এবং বিভিন্ন সংবেদনশীল তথ্যও আদান-প্রদান করা হয়। ফোন সামান্য হাতবদল হলেই বড় ধরনের আর্থিক ক্ষতি বা বিপদ ঘটতে পারে। তাই এই ফিচার ব্যবহার করলে আপনার ব্যক্তিগত তথ্য সম্পূর্ণ সুরক্ষিত থাকে। তবে মনে রাখবেন, কোনো চ্যাট লক করা থাকলেও সংশ্লিষ্ট ব্যক্তির পাঠানো কল আপনার ফোনে ঠিকঠাক আসবে; এই ফিচারের কাজ শুধুমাত্র চ্যাটের গোপনীয়তা বজায় রাখা।