রেললাইনে ধস নামায় স্তব্ধ উত্তরবঙ্গ যাত্রা, বাতিল একাধিক দূরপাল্লার ট্রেন!

রেললাইনে ধস নামায় স্তব্ধ উত্তরবঙ্গ যাত্রা, বাতিল একাধিক দূরপাল্লার ট্রেন!

মালদহ ডিভিশনের তিলডাঙা এবং নিউ ফরাক্কা স্টেশনের মধ্যবর্তী অংশে আচমকা জমি ধসে যাওয়ায় উত্তরবঙ্গগামী রেল যোগাযোগ ব্যবস্থা মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। যাত্রীদের নিরাপত্তার কথা মাথায় রেখে পূর্ব রেলের শিয়ালদহ শাখা থেকে ছেড়ে যাওয়া বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ দূরপাল্লার ট্রেন বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে রেল কর্তৃপক্ষ।

বাতিল হওয়া ট্রেনগুলির তালিকায় রয়েছে— ১৩১৫৩ গৌড় এক্সপ্রেস (শিয়ালদহ – মালদহ), ১৩১৪৯ কাঞ্চনকন্যা এক্সপ্রেস (শিয়ালদহ – আলিপুরদুয়ার), ১২৩৪৩ দার্জিলিং মেল (শিয়ালদহ – হলদিবাড়ি), ১২৩৭৭ পদাতিক এক্সপ্রেস (শিয়ালদহ – নিউ আলিপুরদুয়ার) এবং ১৩১৭৩ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস (শিয়ালদহ – সাব্রুম)। তবে উত্তরবঙ্গগামী যাত্রীদের কিছুটা স্বস্তি দিয়ে ১৩১৪৭ উত্তরবঙ্গ এক্সপ্রেস নির্দিষ্ট সময়েই চলাচল করবে বলে জানিয়েছে রেল।

আচমকা এই ট্রেন বাতিলের জেরে চরম দুর্ভোগ ও হয়রানির শিকার হয়েছেন যাত্রীরা। বর্তমানে ধসে ক্ষতিগ্রস্ত ট্র্যাকটি সারাই করতে যুদ্ধকালীন তৎপরতায় কাজ চালাচ্ছেন রেলের ইঞ্জিনিয়ারিং বিভাগের কর্মীরা। পরিস্থিতি দ্রুত স্বাভাবিক করে ট্রেন চলাচল পুনরায় মসৃণ করার চেষ্টা চলছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *