৭৬৯ কোটির অস্ত্র কেলেঙ্কারিতে তোলপাড়! ভারতীয় সংস্থার চাঞ্চল্যকর জালিয়াতিতে ইস্তফা প্রতিরক্ষামন্ত্রীর

৭৬৯ কোটির অস্ত্র কেলেঙ্কারিতে তোলপাড়! ভারতীয় সংস্থার চাঞ্চল্যকর জালিয়াতিতে ইস্তফা প্রতিরক্ষামন্ত্রীর

ভারতীয় সংস্থার সঙ্গে প্রায় ৭৬৯ কোটি টাকার বিপুল অস্ত্রচুক্তিতে বড়সড় জালিয়াতি ও দুর্নীতির অভিযোগে পদত্যাগ করলেন ইউরোপের ন্যাটো সদস্য দেশ এস্টোনিয়ার প্রতিরক্ষামন্ত্রী হানো পেভকুর। ইউক্রেনকে গোলাবারুদ সরবরাহের লক্ষ্যে ২০২৪ সালে ‘ডাটাসেল’ নামের এক সংস্থার সঙ্গে চুক্তি করে দেশটি, যা মূলত ভারতের ‘নেকো ডিফেন্স মিউনিশনস’-এর মালিকানাধীন। তবে এস্টোনিয়ার ন্যাশনাল অডিট অফিসের তদন্তে চাঞ্চল্যকর তথ্য উঠে আসে— অস্ত্র ও গোলাবারুদ বিক্রির কোনো পূর্ব অভিজ্ঞতাই ছিল না এই সংস্থাটির। চুক্তির বিপুল অর্থ পরিশোধের পরও নির্দিষ্ট সময়ে সরবরাহে ব্যর্থ হয় তারা, এমনকি ২০২৫ সালে পাঠানো গোলাবারুদের গুণগত মান নিয়েও মারাত্মক প্রশ্ন ওঠে।

প্রতিরক্ষা খাতে এই অভূতপূর্ব কেলেঙ্কারির দায়ভার রাজনৈতিকভাবে নিজের কাঁধে নিয়ে অবশেষে পদত্যাগের ঘোষণা দেন দীর্ঘ চার বছর দায়িত্বে থাকা পেভকুর। সংবেদনশীল এই সীমান্ত সংকট ও মাত্র ১২ লক্ষ জনসংখ্যার দেশটির জন্য প্রায় ৭৬৮.৫০ কোটি টাকার এই আর্থিক ক্ষতি অত্যন্ত আশঙ্কাজনক। ইতিমধ্যেই ভারতীয় সংস্থাটির সঙ্গে সমস্ত চুক্তি আনুষ্ঠানিকভাবে বাতিল করেছে এস্টোনিয়া সরকার। পাশাপাশি হস্তান্তরিত কোটি কোটি টাকা পুনরুদ্ধারের লক্ষ্যে ইউরোপিয়ান আরবিট্রেশন অ্যান্ড মিডিয়েশন সেন্টারের আইনি দ্বারস্থ হয়েছে দেশটি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *