সরকারি জমি দুর্নীতিতে বিরাট মোড়! তৃণমূলের প্রাক্তন বিধায়ক সুজয়ের বিরুদ্ধে চার্জশিট পেশ সিআইডির

সরকারি জমি দুর্নীতিতে বিরাট মোড়! তৃণমূলের প্রাক্তন বিধায়ক সুজয়ের বিরুদ্ধে চার্জশিট পেশ সিআইডির

মেদিনীপুরের চাঞ্চল্যকর জমি কেলেঙ্কারি মামলায় প্রাক্তন তৃণমূল বিধায়ক সুজয় হাজরা-সহ পাঁচজনের বিরুদ্ধে ১৫ পাতার চার্জশিট জমা দিল সিআইডি। মেদিনীপুর আদালতে পেশ করা এই চার্জশিটে সরকারি সম্পত্তি আত্মসাৎ, জাল রবার স্ট্যাম্প ও চুক্তিপত্র তৈরি এবং অপরাধমূলক ষড়যন্ত্রের মতো গুরুতর অভিযোগ আনা হয়েছে। অভিযুক্তদের মধ্যে দুজনের বিরুদ্ধে ইতিমধ্যেই গ্রেপ্তারি পরোয়ানা জারি রয়েছে। গত জুন মাসে জমি দুর্নীতি ও তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার হয়েছিলেন মেদিনীপুর সাংগঠনিক জেলার প্রাক্তন সভাপতি সুজয়। গ্রেপ্তারের তিন মাসের মধ্যেই এই চার্জশিট পেশ করল তদন্তকারী সংস্থা।

মামলাটিতে সরকারি সম্পত্তি তছরুপের অভিযোগ থাকায় তা স্পেশাল কোর্টে স্থানান্তরিত করা হয়েছে। আগামী ১৭ সেপ্টেম্বর অভিযুক্তদের সশরীরে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে এবং ওই দিন থেকেই মূল বিচারপ্রক্রিয়া শুরু হবে। প্রসঙ্গত, এই মামলায় তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়ের নামও জড়িয়েছে এবং তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তদন্তের স্বার্থে আরও বেশ কয়েকজনকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের প্রয়োজন থাকায় সিআইডি অতিরিক্ত চার্জশিট পেশের আবেদন জানিয়েছে, যা আদালত ইতিমধ্যেই মঞ্জুর করেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *