দুধ চা খেলেই কি ভেস্তে যায় সব পুষ্টি? গবেষণার চাঞ্চল্যকর তথ্য জানলে আজই অভ্যাস বদলাবেন!

দুধ চা খেলেই কি ভেস্তে যায় সব পুষ্টি? গবেষণার চাঞ্চল্যকর তথ্য জানলে আজই অভ্যাস বদলাবেন!

সকালে ঘুম ভাঙার পর এক কাপ ধোঁয়া ওঠা দুধ চা ছাড়া অনেকেরই দিন শুরু হয় না। অনেকে ভাবেন, চা খাওয়ার সুবাদে দুধের ক্যালসিয়াম ও ভিটামিনটাও শরীরে পৌঁছে যাচ্ছে। কিন্তু পুষ্টিবিজ্ঞানীদের গবেষণা বলছে অন্য কথা। চা পাতার সঙ্গে দুধ ফুটিয়ে খেলে দুধের পুষ্টিগুণ পুরোপুরি মেলে না। গবেষণায় দেখা গেছে, চা পাতায় থাকা ‘ট্যানিন’ এবং ‘অক্সালেট’ দুধের ক্যালসিয়ামের সঙ্গে বিক্রিয়া করে অদ্রবণীয় যৌগ তৈরি করে, ফলে শরীর তা ঠিকমতো শোষণ করতে পারে না। এছাড়া দীর্ঘক্ষণ ফোটানোর ফলে দুধের ভিটামিন বি১২ নষ্ট হয়ে যায়। চায়ের অ্যান্টিঅক্সিড্যান্টের কার্যকারিতাও দুধের প্রোটিনের সঙ্গে বিক্রিয়ায় কমে যায়।

বিশেষজ্ঞদের মতে, দুধ চা মূলত স্বাদের পানীয়, দুধের পুষ্টির বিকল্প নয়। খালি পেটে দুধ চা খেলে গ্যাসের সমস্যাও বাড়ে। দুধের আসল পুষ্টি পেতে হলে তা আলাদা খাওয়া উচিত এবং অ্যান্টিঅক্সিড্যান্টের সুফল পেতে লিকার চা বা গ্রিন টি বেছে নেওয়া বেশি স্বাস্থ্যকর।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *