ডেঙ্গি থেকে বাঁচার শেষ উপায় কী? আসানসোলে নামল নজরদারি গাড়ি, বড় ঘোষণা মন্ত্রীর

ডেঙ্গি থেকে বাঁচার শেষ উপায় কী? আসানসোলে নামল নজরদারি গাড়ি, বড় ঘোষণা মন্ত্রীর

আসানসোল শহরকে ডেঙ্গি ও জঞ্জালমুক্ত রাখতে ‘স্বচ্ছতা সংকল্প অভিযান’-এর সূচনা করলেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। আসানসোল হাসপাতাল মোড় থেকে আয়োজিত এই বর্ণাঢ্য মিছিলে হাজার হাজার পুরকর্মী, আশাকর্মী ও সাফাইকর্মী অংশ নেন। শহরবাসীর মধ্যে বর্জ্য ব্যবস্থাপনার বার্তা দিতে মিছিলে থাকা ট্রাকে ডাস্টবিন বসানো হয়। এদিনের কর্মসূচি থেকে মন্ত্রী ‘আসানসোল সিটি ওয়াচ কার’ নামের দুটি বিশেষ গাড়ির উদ্বোধন করেন। আসানসোল পৌরনিগমের কমিশনার দিলীপ মিশ্রার উপস্থিতিতে আয়োজিত এই অভিযানে মন্ত্রী জানান, প্রযুক্তি ও কঠোর নজরদারির মাধ্যমে শহরের পরিচ্ছন্নতা বজায় রাখাই এই উদ্যোগের মূল লক্ষ্য।

সিসিটিভি ক্যামেরা ও আধুনিক প্রযুক্তিতে সজ্জিত এই বিশেষ গাড়িগুলো শহরের প্রতিটি বোরোর আনাচে-কানাচে ঘুরে নজরদারি চালাবে। যত্রতত্র ময়লা বা প্লাস্টিক ফেলা এবং পরিবেশ দূষণ রোধে কঠোর পদক্ষেপ করবে এই টিম। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী জানান, গত বছরের তুলনায় আসানসোলে ডেঙ্গির প্রাদুর্ভাব ১৮ শতাংশ কমলেও সরকার ডেঙ্গি দমনে ‘জিরো টলারেন্স’ নীতিতে অচল রয়েছে। জল জমতে না দেওয়া এবং আবর্জনা নির্দিষ্ট স্থানে ফেলার বিষয়ে তিনি সাধারণ মানুষকেও সচেতন ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *