ড্রোনের আলোয় আকাশে ভাসবেন মা দুর্গা! বিশ্বজুড়ে বাঙালিকে এক করতে মহালয়ায় বিরাট ধামাকা রাজ্য সরকারের

ড্রোনের আলোয় আকাশে ভাসবেন মা দুর্গা! বিশ্বজুড়ে বাঙালিকে এক করতে মহালয়ায় বিরাট ধামাকা রাজ্য সরকারের

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা বাঙালিদের এক সুতোয় গাঁথতে বিশেষ উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। আগামী ৭ সেপ্টেম্বর এ বিষয়ে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হতে চলেছে। ‘বিশ্বজুড়ে বাঙালির আবেগ-দুর্গাপূজা গ্লোবাল কানেক্ট ২০২৬’ শীর্ষক এই আয়োজনের মূল সূচনা হবে মহালয়ার দিন ইডেন গার্ডেন্সে। অনুষ্ঠানে লোক ও শাস্ত্রীয় সংস্কৃতি, মেগা কনসার্ট এবং ঢাকের বাদ্যিতে বিশ্বরেকর্ড গড়ার পরিকল্পনার পাশাপাশি ভারতীয় দূতাবাসগুলির সহায়তায় প্রবাসীদের সরাসরি যুক্ত করতে ‘ঢাক কানেক্ট’ বা ‘গ্লোবাল বেঙ্গলি কানেক্ট’-এর লাইভ সম্প্রচার থাকবে।

এই বর্ণাঢ্য আয়োজনের প্রধান আকর্ষণ হিসেবে ৩ হাজার ড্রোনের সমন্বয়ে কলকাতার আকাশে ফুটিয়ে তোলা হবে মা দুর্গার অবয়ব ও বাংলার ঐতিহ্যের নানা থ্রি-ডি ভিজ্যুয়াল। এছাড়া অষ্টমীর দিন আলোকসজ্জা, বিশেষ ধুনুচি নাচ এবং ঐতিহ্যবাহী বিভিন্ন লোকশিল্প নিয়ে চার ঘণ্টার ‘গ্র্যান্ড দুর্গাপূজা কনসার্ট’-এর পরিকল্পনা রয়েছে। ধর্মীয় ভাবাবেগ, ঐতিহ্য ও পরিবেশ সচেতনতা বজায় রেখে আয়োজিত এই আন্তর্জাতিক উৎসবের মূল উদ্দেশ্য হলো প্রবাসী বাঙালিদের যোগাযোগ বৃদ্ধি এবং বিশ্বমঞ্চে পর্যটনকে নতুনভাবে তুলে ধরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *