জলপাইগুড়ি সিপিএম অফিসে মধ্যরাতে তাণ্ডব, কাঠগড়ায় বিজেপি!

জলপাইগুড়ি সিপিএম অফিসে মধ্যরাতে তাণ্ডব, কাঠগড়ায় বিজেপি!

জলপাইগুড়িতে সিপিআই(এম) জেলা কার্যালয়ে রাতের অন্ধকারে তাণ্ডব চালাল একদল দুষ্কৃতী। রাত সাড়ে ১০টা নাগাদ কার্যালয়ের বন্ধ কোলাপসিবল গেটের বাইরে থেকে ভেতরে থাকা কর্মীদের লক্ষ্য করে কাচ, লাঠি ও আগুনের গোলা ছোড়া হয়। আচমকা এই হামলায় এলাকা উত্তপ্ত হয়ে উঠলেও, কার্যালয়ের ভেতরে উপস্থিত কর্মীদের জোরালো প্রতিরোধের মুখে শেষ পর্যন্ত পিছু হটতে বাধ্য হয় দুষ্কৃতীরা।

এই ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করে সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছেন সিপিআই(এম) রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। এক্স হ্যান্ডেলে হামলার ভিডিও পোস্ট করে তিনি সরাসরি বিজেপিকে নিশানা করে দাবি করেন, বিজেপির দুষ্কৃতীরাই চোরের মতো রাতের অন্ধকারে এই হামলা চালিয়েছে। প্রকাশ্য রাস্তায় মানুষের যাতায়াতের মাঝেই দুষ্কৃতীদের কার্যালয়ের গেট ভাঙার চেষ্টা ও হুমকির দৃশ্য সেই ভিডিওতে দেখা গেছে।

ঘটনার তীব্র বিরোধিতা করে অভিযুক্তদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি তুলেছে সিপিআই(এম) জেলা নেতৃত্ব। হামলাকারীদের শাস্তির দাবিতে মঙ্গলবার জেলাজুড়ে প্রতিবাদ মিছিলের ডাক দিয়েছে দলটি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *