‘কোনো অনুশোচনা নেই, জেল থেকে বেরিয়ে ফের খুন করব!’ গুয়াহাটির ফ্রিজ-কাণ্ডে ঘাতকের চরম হুমকি

‘কোনো অনুশোচনা নেই, জেল থেকে বেরিয়ে ফের খুন করব!’ গুয়াহাটির ফ্রিজ-কাণ্ডে ঘাতকের চরম হুমকি

আসামের গুয়াহাটিতে ২৫ বছরের স্ত্রী রিয়া তালুকদারকে নৃশংসভাবে খুন করে কাটা মাথা ফ্রিজে লুকিয়ে রাখার ঘটনায় গ্রেপ্তার হয়েছে স্বামী রামানুজ গোস্বামী। মঙ্গলবার গুয়াহাটি আদালতে পেশ করার সময় সাংবাদিকদের মুখোমুখি হয়ে অপরাধের জন্য বিন্দুমাত্র অনুশোচনা প্রকাশ করেনি অভিযুক্ত। উল্টে সে হুমকি দেয়, জেলের সাজা খেটে বেরিয়ে সে এক “সুগার ড্যাডি”-কে খুন করবে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত রবিবার গভীর রাতে নিজেই থানায় গিয়ে আত্মসমর্পণ করেছিল রামানুজ। আদালত তাকে সাত দিনের পুলিশ হেফাজতে পাঠিয়েছে। ঠিক কী কারণে স্ত্রীকে এভাবে নৃশংসভাবে হত্যা করা হলো এবং সে কাকে লক্ষ্য করে ‘সুগার ড্যাডি’র হুমকি দিল—তা স্পষ্ট করতে অভিযুক্তকে দফায় দফায় জেরা করছেন তদন্তকারী আধিকারিকেরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *