কর্কটে মঙ্গলের গোচর ২০২৬: ভাগ্য বদলাতে চলেছে ৪ রাশির, দেখে নিন আপনার রাশি রয়েছে কি তালিকায়?

কর্কটে মঙ্গলের গোচর ২০২৬: ভাগ্য বদলাতে চলেছে ৪ রাশির, দেখে নিন আপনার রাশি রয়েছে কি তালিকায়?

বৈদিক জ্যোতিষশাস্ত্রে মঙ্গলকে গ্রহের অধিপতি, সাহস, বীরত্ব, শক্তি, সম্পত্তি ও আত্মবিশ্বাসের কারক বলে মনে করা হয়। স্বাভাবিকভাবেই মঙ্গলের অবস্থান পরিবর্তন ১২টি রাশির ওপরই বিশেষ প্রভাব ফেলে। ২০২৬ সালের ১৭-১৮ সেপ্টেম্বর নাগাদ মঙ্গল তার নিচস্থ রাশি কর্কটে প্রবেশ করতে চলেছে। পঞ্জিকা মতে, ১৮ সেপ্টেম্বর বিকেল ৪:৩৪ মিনিটে মিথুন ছেড়ে কর্কটে গোচর করবে মঙ্গল এবং সেখানে থাকবে ১২ নভেম্বর পর্যন্ত।

সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, কর্কট রাশিতে দেবগুরু বৃহস্পতি ইতিমধ্যেই বিরাজমান। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী কর্কটে মঙ্গল ‘নীচস্থ’ হলেও বৃহস্পতি ‘উচ্চস্থ’। এই দুই শক্তিশালী গ্রহের মিলনে তৈরি হতে চলেছে অত্যন্ত শুভ ‘নীচভঙ্গ রাজযোগ’। এই যোগের প্রভাবে প্রাথমিক বাধা কেটে গিয়ে অর্জিত হয় বিপুল সাফল্য, সম্মান ও পদোন্নতি।

কোন ৪ রাশির ভাগ্যে শুভ পরিবর্তন?

  • মেষ রাশি: কর্মক্ষেত্র ও আর্থিক জীবনে ইতিবাচক পরিবর্তন আসবে। আটকে থাকা কাজ দ্রুত সম্পন্ন হবে এবং উন্নতির নতুন সুযোগ মিলবে।
  • বৃষ রাশি: অর্থ উপার্জনের চমৎকার সুযোগ আসবে। ব্যবসা ও ক্যাটরিয়ারে নতুন দিগন্ত উন্মোচিত হবে। আপনার চেষ্টা এবার ফলপ্রসূ হবে।
  • কর্কট রাশি: যেহেতু আপনার রাশিতেই এই রাজযোগ তৈরি হচ্ছে, তাই আপনার আত্মবিশ্বাস বহুগুণ বাড়বে। কর্মক্ষেত্রে সাফল্য, সম্মান ও মর্যাদা বৃদ্ধির প্রবল যোগ রয়েছে।
  • তুলা রাশি: চাকরিতে পদোন্নতি বা নতুন দায়িত্ব পাওয়ার সম্ভাবনা রয়েছে। ব্যবসায়ীদের আয় বাড়বে এবং আর্থিক স্থায়িত্ব আসবে।

যাদের সতর্ক থাকতে হবে: এই সময় মিথুন, সিংহ, ধনু এবং মেষ রাশির একাংশের জাতক-জাতিকাদের একটু সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। মানসিক চাপ, অনর্থক খরচ এবং বাকবিতণ্ডা এড়িয়ে চলাই ভালো।

মঙ্গলের কৃপা পাওয়ার জ্যোতিষীয় প্রতিকার: মঙ্গলকে শক্তিশালী করতে প্রতি মঙ্গলবার হনুমানজির পুজো করুন ও সুন্দরকাণ্ড পাঠ করুন। এছাড়া মঙ্গলবার মসুর ডাল দান করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *