১৭ নয়, ১৮ সেপ্টেম্বর ছুটি! সঙ্গে ২২ তারিখেও মিলবে ফুল-ডে অফ, বিজ্ঞপ্তি জারি

১৭ নয়, ১৮ সেপ্টেম্বর ছুটি! সঙ্গে ২২ তারিখেও মিলবে ফুল-ডে অফ, বিজ্ঞপ্তি জারি

দুর্গোচ্ছবের ঠিক আগেই রাজ্য সরকারি কর্মচারীদের জন্য জোড়া সুখবর শোনাল নবান্ন। চলতি সেপ্টেম্বর মাসেই মিলতে চলেছে বাড়তি ছুটির স্বাদ। নবান্নের জারি করা নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী, ছুটির সূচিতে বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন ও সংযোজন করা হয়েছে।

  • ছুটির দিন পরিবর্তন: বিশ্বকর্মা পুজো উপলক্ষে পূর্বঘোষিত ১৭ সেপ্টেম্বরের ছুটির দিনটি বদলে ১৮ সেপ্টেম্বর (শুক্রবার) করা হয়েছে। এর ফলে সপ্তাহের শেষে টানা ছুটির সুযোগ পাচ্ছেন কর্মীরা।
  • করম পুজোয় পূর্ণদিবস ছুটি: আগামী ২২ সেপ্টেম্বর করম পুজো উপলক্ষে রাজ্যজুড়ে পূর্ণদিবস ছুটি ঘোষণা করেছে নবান্ন।
  • প্রযোজ্যতা: রাজ্যের সমস্ত সরকারি অফিস, স্কুল-কলেজ, স্থানীয় প্রশাসনিক দপ্তর, বোর্ড, কর্পোরেশন এবং সরকারি সাহায্যপ্রাপ্ত প্রতিষ্ঠানের জন্য এই নির্দেশ কার্যকর হবে। এ ছাড়া চা বাগানে কর্মরত শ্রমিকরাও ২২ সেপ্টেম্বরের ছুটির আওতায় থাকবেন।

সেপ্টেম্বরের শেষ সপ্তাহে ছুটির তালিকা দীর্ঘ হওয়ায় রাজ্য সরকারি কর্মচারীদের মধ্যে এখন খুশির আমেজ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *