ইচ্ছামতো ধর্ম ও সঙ্গী বাছাইয়ের অধিকার প্রাপ্তবয়স্কের: স্পষ্ট জানাল হাইকোর্ট

ইচ্ছামতো ধর্ম ও সঙ্গী বাছাইয়ের অধিকার প্রাপ্তবয়স্কের: স্পষ্ট জানাল হাইকোর্ট

প্রাপ্তবয়স্ক যেকোনো ব্যক্তি নিজের জীবনসঙ্গী কিংবা ধর্ম বেছে নিতে সম্পূর্ণ স্বাধীন—একটি হেবিয়াস কর্পাস মামলার নিষ্পত্তিতে স্পষ্ট জানাল এলাহাবাদ হাইকোর্ট। ইসলাম গ্রহণ করে এক মুসলিম তরুণীকে বিয়ে করার পর বাবাই ছেলেকে আটকে রেখেছিলেন বলে ওঠা অভিযোগে এই পর্যবেক্ষণ আদালতের।

ঘটনার প্রেক্ষাপট ৩১ বছর বয়সি আয়ুষ মালিক সম্পূর্ণ নিজের ইচ্ছায় হিন্দু ধর্ম ত্যাগ করে ইসলাম গ্রহণ করেন এবং চান্দনি কুরেশি নাম এক তরুণীকে বিয়ে করেন। পরিবার এই বিয়ে মেনে নেয়নি। আয়ুষের বাবা দেবরাজ সিং মালিক উত্তরপ্রদেশের শামলি থানায় বৌমা ও তাঁর পরিবারের বিরুদ্ধে ধর্মান্তর বিরোধী আইনে অভিযোগ জানান। এরপর পুলিশের সহায়তায় আয়ুষকে আটকে রাখা হয় বলে অভিযোগ।

আদালতের আইনি পদক্ষেপ আয়ুষকে বেআইনিভাবে আটকে রাখার বিরুদ্ধে হাইকোর্টের দ্বারস্থ হন তাঁর বন্ধু সুলতান। বিচারপতি সন্দীপ জৈনের বেঞ্চে এই হেবিয়াস কর্পাস মামলার শুনানি হয়। আদালতের নির্দেশে গত বুধবার আয়ুষকে সশরীরে হাজির করা হয়।

হাইকোর্টের চূড়ান্ত পর্যবেক্ষণ মামলাকারীর আইনজীবী আদালতে জানান, আয়ুষের ওপর কোনো চাপ বা প্রলোভন ছিল না। নথিপত্র খতিয়ে দেখে আদালত জানায়, আয়ুষ আইনিভাবে সাবালক। তাই কোথায় থাকবেন, কাকে বিয়ে করবেন বা কোন ধর্ম পালন করবেন—সে ব্যাপারে স্বাধীন সিদ্ধান্ত নেওয়ার পূর্ণ অধিকার তাঁর রয়েছে। মামলাটি বাতিল করে আয়ুষকে তাঁর ইচ্ছেমতো যাওয়ার অনুমতি দেয় আদালত।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *