পার্ক স্ট্রিটে পুলিশের মেগা রেইড: নিষিদ্ধ ই-সিগারেট বাজেয়াপ্ত, গ্রেফতার ৪

পার্ক স্ট্রিটে পুলিশের মেগা রেইড: নিষিদ্ধ ই-সিগারেট বাজেয়াপ্ত, গ্রেফতার ৪

কলকাতা: পার্ক স্ট্রিটে বেআইনি ই-সিগারেটের লুকিয়ে চলা কারবারে বড়সড় থাবা বসাল কলকাতা পুলিশ। গোপন সূত্রের খবরের ভিত্তিতে বুধবার সন্ধ্যায় পার্ক স্ট্রিটের ১৯১ নম্বর ঠিকানার ‘দ্য স্মোকার্স ডেন’ নামক দোকানে আচমকা হানা দেয় লালবাজারের ডিটেকটিভ ডিপার্টমেন্ট এবং অ্যান্টি-রাউডি স্কোয়াড (ARS)। অভিযান চালিয়ে সেখান থেকে বিপুল পরিমাণ নিষিদ্ধ ই-সিগারেট বাজেয়াপ্ত করা হয়েছে।

এই অবৈধ কারবারে যুক্ত থাকার অভিযোগে ঘটনাস্থল থেকেই ৪ জনকে গ্রেফতার করেছেন তদন্তকারীরা। ধৃতদের বিস্তারিত পরিচয়:

  • মহম্মদ রিফায়িজ (২২): বাসিন্দা লিন্টন স্ট্রিট
  • আব্দুল হাকিম কে (২৮): বাসিন্দা লিন্টন স্ট্রিট
  • আহমেদ মাসুদ (২১): বাসিন্দা লিন্টন স্ট্রিট
  • মহম্মদ এজাজ (৪০): বাসিন্দা রিপন স্ট্রিট

ঘটনায় গোয়েন্দা বিভাগের তরফে বেনিয়াপুকুর থানায় একটি নির্দিষ্ট মামলা রুজু করা হয়েছে। বৃহস্পতিবার ধৃত চারজনকে শিয়ালদহ এসিজেএম (ACJM) আদালতে পেশ করে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানাবে পুলিশ। শহরের বুকে এই নিষিদ্ধ ই-সিগারেট কোথা থেকে আসছিল এবং এর নেপথ্যে কোন আন্তঃরাজ্য সরবরাহ চক্র কাজ করছে কি না, তা বের করতে ধৃতদের মুখোমুখি বসিয়ে জেরার প্রস্তুতি নিচ্ছেন গোয়েন্দারা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *