‘হাসপাতালে মানুষ পরিষেবা পেতেই আসেন!’ আচমকা মালদা মেডিকেলে কড়া মেজাজে স্বাস্থ্য প্রতিমন্ত্রী

‘হাসপাতালে মানুষ পরিষেবা পেতেই আসেন!’ আচমকা মালদা মেডিকেলে কড়া মেজাজে স্বাস্থ্য প্রতিমন্ত্রী

মালদা: শুক্রবার রাতে মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে আচমকা পরিদর্শনে গিয়ে চরম অব্যবস্থা ও গাফিলতির মুখোমুখি হলেন রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুমনা সরকার। জরুরি বিভাগ থেকে শুরু করে মেডিসিন ও সার্জারি ওয়ার্ড—খোদ স্বাস্থ্য প্রতিমন্ত্রীকে মাঝরাতে হাসপাতালে ঘুরতে দেখে হুলস্থুল পড়ে যায় হাসপাতাল চত্বরে। পরিদর্শনের সময় রোগীর স্বজনদের ভুরি ভুরি অভিযোগ ও চিকিৎসকদের অনুপস্থিতি দেখে চরম অসন্তোষ প্রকাশ করেন মন্ত্রী।

ওয়ার্ডে ওয়ার্ডে মন্ত্রী, কাঠগড়ায় পরিষেবা হাসপাতালে ঢুকেই সরাসরি বিভিন্ন ওয়ার্ড পরিদর্শন শুরু করেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী। প্রতিটি ওয়ার্ডে ঘুরে রোগীদের সঙ্গে কথা বলে চিকিৎসাপরিষেবার হালহকিকত জেনে নেন তিনি। তবে মন্ত্রীর পরিদর্শনের সময় একাধিক ওয়ার্ডেই কোনো সিনিয়র চিকিৎসক উপস্থিত ছিলেন না। জরুরি বিভাগ ও ওয়ার্ডের রোগীরাও পরিষেবা পাওয়া নিয়ে মন্ত্রীর কাছে একাধিক ক্ষোভ উগরে দেন।

রোগীদের সঙ্গে ভালো ব্যবহারের কড়া বার্তা পরিস্থিতি দেখে উপস্থিত চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের দায়িত্বশীল হওয়ার কড়া নির্দেশ দেন সুমনা সরকার। তিনি স্পষ্ট জানান, “সরকারি হাসপাতালে মানুষ অসহায় হয়ে সেবা ও চিকিৎসা পেতেই আসেন। তাই সকলকে পূর্ণ দায়বদ্ধতা ও দায়িত্ব নিয়ে কাজ করতে হবে। রোগীদের সঙ্গে অবশ্যই সদব্যবহার করতে হবে।”

স্বাস্থ্য পরিকাঠামো উন্নয়ন ও জলমগ্ন স্বাস্থ্যকেন্দ্র বর্ষায় মালদার একাধিক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র জলে ডুবে থাকা প্রসঙ্গে মন্ত্রী জানান, জল জমে থাকা অবস্থায় তাৎক্ষণিক কাজ সম্ভব না হলেও জল নামলেই দ্রুত প্রয়োজনীয় সমস্ত পদক্ষেপ করা হবে। একই সঙ্গে তিনি আশ্বাস দেন, রাজ্য সরকার একেবারে প্রাথমিক স্তর থেকেই স্বাস্থ্য পরিকাঠামো ঢেলে সাজানোর পরিকল্পনা নিয়েছে, যাতে গ্রামীণ অঞ্চলের মানুষও প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রগুলি থেকে পর্যাপ্ত ও উন্নত চিকিৎসা পরিষেবা পান।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *