‘হয় চুক্তি, নয় ধ্বংস!’ ইরান নিয়ে ‘ডিসাইডিং মোডে’ ট্রাম্প, উত্তপ্ত মধ্যপ্রাচ্য

‘হয় চুক্তি, নয় ধ্বংস!’ ইরান নিয়ে ‘ডিসাইডিং মোডে’ ট্রাম্প, উত্তপ্ত মধ্যপ্রাচ্য

ইরান ও আমেরিকার টানাপোড়েনের মাঝে আন্তর্জাতিক রাজনীতিতে ফের বড়সড় তোলপাড়। ফক্স নিউজকে দেওয়া এক বিস্ফোরক সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট জানিয়েছেন, তিনি বর্তমানে ‘ডিসাইডিং মোডে’ রয়েছেন এবং খুব শীঘ্রই ‘খুব বড় কিছু’ ঘটতে চলেছে।

ইরানের মোকাবিলায় ওয়াশিংটনের সামনে ট্রাম্প মূলত তিনটি বিকল্প তুলে ধরেছেন:

  • প্রথমত: সামরিক অভিযানের মাধ্যমে ইরানকে পুরোপুরি নিশ্চিহ্ন করে দেওয়া।
  • দ্বিতীয়ত: কঠোর অর্থনৈতিক চাপে ফেলে দেশটিকে পুরোপুরি ভেঙে দেওয়া।
  • তৃতীয়ত: আলোচনার টেবিল থেকে কূটনৈতিক সমাধানে পৌঁছানো।

হুঁশিয়ারির সুরে ট্রাম্প মন্তব্য করেন, “আমরা কখন এবং কীভাবে ওদের দেশটাকে উড়িয়ে দেব, সেটাই সবচেয়ে বড় প্রশ্ন। ওদের উচিত নিজেদের আচরণ শুধরে নেওয়া।”

ইরানের তিন শর্ত ও বৈঠকের ইঙ্গিত

ট্রাম্পের এই মন্তব্যের ঠিক আগেই কাতারের মাধ্যমে আমেরিকার কাছে তিনটি মূল দাবি পাঠায় তেহরান— ১. সব ফ্রন্টে যুদ্ধ বন্ধ করতে হবে। ২. বিদেশে আটকে থাকা ইরানের অর্থ ফেরত দিতে হবে। ৩. নৌ অবরোধ তুলে নিতে হবে।

এই শর্ত পূরণ হলেই আলোচনায় বসতে রাজি ইরান। অন্যদিকে, নিউ ইয়র্কে রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভার ফাঁকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে বৈঠকে বসার বিষয়ে ট্রাম্প জানান, তিনি ‘সম্ভবত রাজি’

হুথি ইস্যু ও নতুন সামরিক অভিযানের আশঙ্কা

সৌদি আরবে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার পরও ইয়েমেনের হুথি বিদ্রোহীদের সঙ্গে আমেরিকা যোগাযোগ রাখছে বলে জানান ট্রাম্প। তাঁর দাবি, মার্কিন সেনাদের ওপর হামলা না করার প্রতিশ্রুতি দিয়েছে হুথিরা।

তবে ইরানের সামরিক বাহিনী দাবি করেছে, আমেরিকার নতুন করে সামরিক অভিযানের গোপন প্রস্তুতি সংক্রান্ত গোয়েন্দা তথ্য তাদের হাতে এসেছে। এই অভিযানে মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশ আমেরিকাকে সাহায্য করতে পারে বলেও তাদের অভিযোগ। তেমনটা হলে পাল্টা কড়া সামরিক হামলার হুঁশিয়ারি দিয়ে রেখেছে তেহরান।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *