পার্ক থেকে চলন্ত বাস: একের পর এক গণধর্ষণ! এবার বড় পদক্ষেপ সুপ্রিম কোর্টের

পার্ক থেকে চলন্ত বাস: একের পর এক গণধর্ষণ! এবার বড় পদক্ষেপ সুপ্রিম কোর্টের

দিল্লি-এনসিআর: পার্কের ভেতর ধর্ষণ থেকে শুরু করে চলন্ত বাসে নাবালিকার ওপর নারকীয় নির্যাতন— দিল্লি-এনসিআর (জাতীয় রাজধানী অঞ্চল) জুড়ে লাগাতার যৌন অপরাধের ঘটনায় মারাত্মক ক্ষোভ প্রকাশ করল সুপ্রিম কোর্ট। একের পর এক নৃশংস ঘটনার পর কোনো অভিযোগের অপেক্ষা না করেই স্বতঃপ্রণোদিত হয়ে (Suo Moto) কড়া পদক্ষেপ গ্রহণ করেছে দেশের সর্বোচ্চ আদালত।

শুনানির সময় বিচারপতি জে বি পারদিওয়ালা এবং বিচারপতি কে বিনোদ চন্দ্রনের ডিভিশন বেঞ্চ তীব্র উদ্বেগ ও অসন্তোষ ব্যক্ত করে জানায়, কেবল মুখে সহমর্মিতা বা সংহতি প্রকাশ করে এই ধরনের সামাজিক ব্যাধি রোখা সম্ভব নয়। এর জন্য প্রশাসনিক কর্তৃপক্ষ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সরাসরি জবাবদিহির আওতায় আনতে হবে।

ডিভিশন বেঞ্চের পর্যবেক্ষণে উঠে আসে ২০১২ সালের সেই মর্মান্তিক ‘নির্ভয়া’ কাণ্ডের কথা। আদালতের মতে, এক দশক পেরিয়ে গেলেও জননিরাপত্তার কাঠামোগত জায়গায় কোনো দৃশ্যমান উন্নতি হয়নি। পর্যাপ্ত আলোর অভাব, সিসিটিভি বা নিরাপত্তার দুর্বলতার সুযোগ নিয়ে পাবলিক পার্ক কিংবা চলন্ত বাসের মতো স্থানগুলো অপরাধীদের আখড়ায় পরিণত হতে দেওয়া যাবে না।

সম্প্রতি গ্রেটার নয়ডায় ১৬ বছরের এক কিশোরীকে গণধর্ষণের ঘটনা সামনে আসার পর সর্বোচ্চ আদালতের এই স্বতঃপ্রণোদিত হস্তক্ষেপ পুরো দেশের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আবারও বড় প্রশ্ন তুলে দিল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *