অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা কারা পাবেন? অক্টোবর মাসের বড় ঘোষণা!

অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা কারা পাবেন? অক্টোবর মাসের বড় ঘোষণা!

দুর্গাপূজার প্রাক্কালে রাজ্যের মহিলাদের জন্য অন্নপূর্ণা যোজনা নিয়ে এল অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট। রাজ্যের ১ কোটি ৫৮ লক্ষ মহিলা ইতিমধ্যেই এই আর্থিক সহায়তা পেলেও, বকেয়া টাকা ও অক্টোবর মাসের বিতরণ প্রক্রিয়া নিয়ে পরিষ্কার বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী।

আগের সরকার মহিলাদের মাসে ১৫০০ টাকা করে ভাতা দিলেও, বর্তমান সরকার ক্ষমতায় এসে সেই অনুদান বাড়িয়ে ৩ হাজার টাকা করেছে। তবে প্রশাসনিক কড়াকড়ি এবং স্বচ্ছতা বজায় রাখতে এখন শুধুমাত্র যাচাই করা যোগ্য মহিলারাই এই ভাতার টাকা পাচ্ছেন।

সেপ্টেম্বর মাসের বিতরণের কাজ সম্পন্ন হওয়ার পর এবার নজর অক্টোবর মাসের টাকার দিকে। সম্প্রতি বর্ধমানের একটি জনসভা থেকে মুখ্যমন্ত্রী জানান, শুধুমাত্র ওই জেলাতেই ১২ লক্ষেরও বেশি আবেদন জমা পড়েছিল। যার মধ্যে ১১ লক্ষ ৫৬ হাজারের বেশি আবেদন প্রাথমিকভাবে অনুমোদিত হয়েছে এবং ইতিমধ্যে ৯ লক্ষ ৫২ হাজারের বেশি উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি টাকা পৌঁছে গিয়েছে। বাকি আবেদনগুলির ক্ষেত্রে বর্তমানে নিবিড় স্ক্রুটিনির কাজ চলছে।

প্রশাসন জানিয়েছে, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর মাত্র পাঁচ মাসের মধ্যে ১ কোটি ৫৮ লক্ষ মহিলার অ্যাকাউন্টে এই সহায়তা পৌঁছে দিয়েছে। যে সমস্ত যোগ্য আবেদনকারী বিভিন্ন ত্রুটি বা যাচাইকরণের কারণে এখনও পর্যন্ত এই ভাতার টাকা পাননি, তাঁদের হতাশ হওয়ার কোনো কারণ নেই। সমস্ত প্রক্রিয়া সম্পূর্ণ করে আগামী মাসেই তাঁদের অ্যাকাউন্টে বকেয়া টাকা পাঠিয়ে দেওয়া হবে। পুজোর মরশুমে এই ঘোষণায় সাধারণ মানুষের মনে স্বস্তি ফিরেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *