ঘোড়ায় মা দুর্গার আগমন, বিদায় নৌকায়! ২০২৬ পুজোয় চরম অশুভ যোগ নাকি সুখের বার্তা?

ঘোড়ায় মা দুর্গার আগমন, বিদায় নৌকায়! ২০২৬ পুজোয় চরম অশুভ যোগ নাকি সুখের বার্তা?

বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোর দিন গণনা শুরু হয়ে গেছে। ঢাকের বাদ্যি আর কেনাকাটার আমেজের মাঝেই এবার আলোচনার কেন্দ্রে মা দুর্গার মর্ত্যে আগমন ও কৈলাসে ফেরার বাহন। পঞ্জিকা শাস্ত্র অনুযায়ী, দেবী দুর্গার আসা ও যাওয়ার বাহনের ওপর ভিত্তি করে ঠিক হয় আগামী একটি বছর পৃথিবীর পরিস্থিতি কেমন কাটবে।

ঘোড়ায় আগমন: কীসের বার্তা দিচ্ছে পঞ্জিকা? শাস্ত্রীয় নিয়ম অনুযায়ী, সপ্তমী তিথি যদি শনি বা মঙ্গলবার পড়ে, তবে দেবীর বাহন হয় ঘোড়া। ২০২৬ সালে ১৭ অক্টোবর শনিবার সপ্তমী তিথি পড়ায় দেবী মর্ত্যে আগমন করছেন ঘোড়ায় চড়ে। পঞ্জিকামতে ঘোড়ায় চড়ে আসার ফলকে “ছত্র ভঙ্গ স্তুরঙ্গমে” বলা হয়ে থাকে, যা শাস্ত্র অনুযায়ী যথেষ্ট অশুভ ও চিন্তার বিষয়। এর অর্থ সমাজে রাজনৈতিক অস্থিরতা, অরাজকতা, সামাজিক বিশৃঙ্খলা বা যুদ্ধের মতো অশান্ত পরিবেশ তৈরি হওয়ার সম্ভাবনা বৃদ্ধি পাওয়া।

নৌকায় প্রত্যাবর্তনের শুভ ও অশুভ দিক: বিজয়া দশমী বুধবার (২১ অক্টোবর) পড়ায় দেবী কৈলাসে ফিরবেন নৌকায় চড়ে। শাস্ত্রে বলা আছে— “শস্য বুদ্ধিস্তথাজলম”। অর্থাৎ, দেবীর নৌকায় গমনের ফলে পৃথিবীতে শস্য-শ্যামল পরিবেশ তৈরি হবে, কৃষিকাজে উন্নতি ঘটবে এবং সমৃদ্ধি আসবে। তবে এর বিপরীত দিকও রয়েছে; অতিরিক্ত বৃষ্টির কারণে বন্যা বা নিচু এলাকা প্লাবিত হওয়ার প্রবল আশঙ্কা তৈরি হতে পারে।

তবে স্বস্তির বিষয় হলো, শাস্ত্র মতে আসা ও যাওয়ার বাহন এক না হওয়া শুভ বলে মনে করা হয়।

এক নজরে ২০২৬-এর দুর্গাপুজোর সম্পূর্ণ নির্ঘণ্ট:

  • মহালয়া: ১০ অক্টোবর (শনিবার)
  • মহাষষ্ঠী: ১৬ অক্টোবর (শুক্রবার)
  • মহাসপ্তমী: ১৭ ও ১৮ অক্টোবর (শনিবার ও রবিবার)
  • মহাষ্টমী: ১৯ অক্টোবর (সোমবার)
  • মহানবমী: ২০ অক্টোবর (মঙ্গলবার)
  • বিজয়া দশমী: ২১ অক্টোবর (বুধবার)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *