ককপিটে দুই পাইলটের হাতাহাতি! ১৮০ যাত্রী নিয়ে সৌদি আরবে জরুরি অবতরণ ইসরায়েলগামী বিমানের

ককপিটে দুই পাইলটের হাতাহাতি! ১৮০ যাত্রী নিয়ে সৌদি আরবে জরুরি অবতরণ ইসরায়েলগামী বিমানের

তাবুক: দুবাই থেকে ইসরায়েলের তেল আবিবগামী ‘ফ্লাই দুবাই’ (flydubai)-এর একটি বোয়িং ৭৩৭ ম্যাক্স বিমানে মাঝআকাশে দেখা দিল চরম বিশৃঙ্খলা। প্রায় ১৮০ জন যাত্রী নিয়ে ওড়ার পর উত্তর সৌদি আরবের আকাশসীমায় থাকা অবস্থায় বিমানটি হঠাৎ জরুরি বার্তা (Emergency Signal) পাঠায় এবং দিক পরিবর্তন করতে বাধ্য হয়। পরবর্তীতে সৌদি আরবের তাবুক বিমানবন্দরে বিমানটি নিরাপদে জরুরি অবতরণ করে।

ককপিটে পাইলটদের হাতাহাতির জল্পনা ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ‘ফ্লাইটরাডার২৪’ (Flightradar24)-এর তথ্য অনুযায়ী, উড়ন্ত অবস্থায় বিমানটির গতিবেগ ও উচ্চতায় দ্রুত অস্বাভাবিক পরিবর্তন লক্ষ্য করা যায়। স্বাভাবিকের চেয়ে বেশ কম উচ্চতায় (প্রায় ১৫,০০০ ফুট) নেমে আসার পর ককপিট থেকে ‘৭৭০০’ জরুরি সিগন্যাল পাঠানো হয়। কিছু সময়ের জন্য ফ্লাইট ট্র্যাকিং সাইট থেকেও গায়েব হয়ে যায় বিমানটি।

প্রাথমিকভাবে বিমান ছিনতাই বা সন্ত্রাসী হামলার আশঙ্কা করা হলেও ইসরায়েলি গোয়েন্দা সূত্রে জানা গেছে, ককপিটে দুই পাইলটের মধ্যে হঠাৎ প্রচণ্ড বাকবিতণ্ডা ও হাতাহাতি শুরু হয়। আর সেই কারণেই এই আপৎকালীন সিগন্যাল সক্রিয় করা হয়েছিল।

ইসরায়েলে জরুরি তৎপরতা ঘটনার খবর প্রকাশ্যে আসতেই মধ্যপ্রাচ্যের আকাশে তীব্র চাঞ্চল্য ছড়ায়। যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ইসরায়েলি বায়ুসেনার (IAF) ফাইটার জেট স্কোয়াড্রন প্রস্তুত রাখা হয়। সার্বিক নিরাপত্তা খতিয়ে দেখতে তড়িঘড়ি জরুরি বৈঠকে বসেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু এবং প্রতিরক্ষামন্ত্রী ইজরায়েল কাৎজ।

যাত্রীরা সুরক্ষিত, শুরু হয়েছে তদন্ত সৌভাগ্যবশত বিমানে থাকা ১৮০ জন যাত্রী ও কর্মীবৃন্দ সম্পূর্ণ সুরক্ষিত রয়েছেন। আন্তর্জাতিক বিমান চলাচলের চরম নিয়ম লঙ্ঘন ও নিরাপত্তাজনিত এই বিশৃঙ্খলার পেছনে আসল কারণ কী, তা জানতে ইতিমধ্যেই উচ্চপর্যায়ের তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *