এলপিজি গ্রাহকদের জন্য শেষ সুযোগ! আজ ই-কেওয়াইসি না করলে বন্ধ হবে সিলিন্ডারের ভর্তুকি

এলপিজি গ্রাহকদের জন্য শেষ সুযোগ! আজ ই-কেওয়াইসি না করলে বন্ধ হবে সিলিন্ডারের ভর্তুকি

আজ ৩০ সেপ্টেম্বর, রান্নার গ্যাসের ই-কেওয়াইসি (e-KYC) সম্পন্ন করার শেষ দিন। আগামীকাল, ১ অক্টোবর ২০২৬ থেকে এলপিজি (LPG) গ্যাস সিলিন্ডারের নিয়মে বড়সড় পরিবর্তন আসতে চলেছে। সময়সীমার মধ্যে যে সমস্ত গ্রাহক তাঁদের গ্যাস কানেকশনের ই-কেওয়াইসি সম্পন্ন করবেন না, আগামীকাল থেকে তাঁদের অ্যাকাউন্টে রান্নার গ্যাসের ভর্তুকি বা সাবসিডির টাকা আসা সম্পূর্ণ বন্ধ হয়ে যেতে পারে। সেক্ষেত্রে গ্রাহকদের বাধ্য হয়ে পুরো বাজারদরেই সিলিন্ডার কিনতে হবে।

তাই আপনার ই-কেওয়াইসি করা না থাকলে আজই সম্পন্ন করে নিন। আর যদি আগেই করে থাকেন, তাহলেও একবার স্ট্যাটাস চেক করে নেওয়া অত্যন্ত জরুরি। অনেক সময় কারিগরি ত্রুটি বা Verification Pending থাকার কারণে প্রক্রিয়াটি আসামাপ্ত থেকে যায়।

অনলাইনে কীভাবে ই-কেওয়াইসি স্ট্যাটাস চেক করবেন?

আপনার গ্যাস এজেন্সির ওপর ভিত্তি করে নীচের সহজ পদক্ষেপগুলি অনুসরণ করুন:

  • ইন্ডিয়ান (Indane) গ্রাহকদের জন্য: মোবাইল থেকে Indianoil ONE অ্যাপটি ডাউনলোড করে লগইন করুন। হোম পেজের Menu অপশন থেকে My Profile-এ যান। সেখানে Re-KYC Status দেখতে পাবেন। স্ট্যাটাসে ‘Valid’ লেখা থাকলে বুঝবেন আপনার ই-কেওয়াইসি সফল হয়েছে।
  • এইচপি গ্যাস (HP Gas) গ্রাহকদের জন্য: myhpgas.in ওয়েবসাইটে গিয়ে নিজের অ্যাকাউন্টে সাইন-ইন (Sign In) করুন। লগইন করার পর Consumer Details-এ গিয়ে KYC Status অপশনে ক্লিক করুন। সেখানে আপনার কেওয়াইসি ‘Approved’ নাকি ‘Pending’ তা দেখতে পাবেন।
  • ভারত গ্যাস (Bharat Gas) গ্রাহকদের জন্য: ebharatgas.com ওয়েবসাইটে গিয়ে লগইন করুন এবং ড্যাশবোর্ড থেকে Check KYC Status বেছে নিন। সেখানে ‘KYC Verified’ দেখালে বুঝবেন আপনার প্রক্রিয়াটি সম্পূর্ণ রয়েছে।

স্ট্যাটাস ‘Pending’ দেখাল কী করণীয়?

যদি আপনার ই-কেওয়াইসি স্ট্যাটাস প্যান্ডিং (Pending) দেখায়, তবে আজই অনলাইন অ্যাপ/ওয়েবসাইট বা নিকটস্থ গ্যাস এজেন্সিতে গিয়ে বায়োমেট্রিক ও পরিচয় যাচাইয়ের মাধ্যমে আপনার প্রক্রিয়াটি সম্পূর্ণ করে নিন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *