মাত্র ২ টাকায় বিরিয়ানি ও ফুচকা! দুর্গাপুরের স্কুলে খুদেদের কাণ্ড দেখে তাজ্জব সবাই!

মাত্র ২ টাকায় বিরিয়ানি ও ফুচকা! দুর্গাপুরের স্কুলে খুদেদের কাণ্ড দেখে তাজ্জব সবাই!

পুজোর মুখে দুর্গাপুরের আশিসনগর অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে জমে উঠল এক অভিনব ‘খাদ্য মেলা’। যেখানে বিরিয়ানি, ফুচকা, চিকেন পাকোড়া থেকে শুরু করে মালপোয়া, কচুরি কিংবা মোয়া—যেকোনো খাবার মিলল মাত্র ২ টাকায়! এই মেলায় শিক্ষক, অভিভাবক ও এলাকার সাধারণ মানুষ দুই টাকা দিয়ে লাইন বেঁধে খাবার কিনে খান। মেলার মোট ৩০টি স্টলে বিক্রেতা হিসেবে খাবারের পসরা নিয়ে বসেছিল স্কুলেরই খুদে পড়ুয়ারা। উৎসবের আমেজে গোটা স্কুল চত্বর যেন এক অন্যরকম উদ্দীপনার সাক্ষী থাকে।

মূলত শিশুদের স্বাস্থ্যবিধি ও সঞ্চয়ের পাঠ দিতেই বিদ্যালয়ের এই ব্যতিক্রমী উদ্যোগ। স্কুলের প্রধান শিক্ষক বিজন বিশ্বাস জানান, পড়ুয়ারা প্রায়শই স্বাস্থ্যকর খাবারের পরিবর্তে ক্ষতিকর প্যাকেটজাত খাবার কিনে খায়, যা পরিবেশের জন্যও ক্ষতিকর। তাই বাইরের প্যাকেটজাত খাবার কেনার প্রবণতা কমাতে এবং ছাত্র-ছাত্রীদের মধ্যে সঞ্চয়ের অভ্যাস গড়ে তুলতে শিক্ষক-শিক্ষিকারা এই মেলার আয়োজন করেন। এই মেলা থেকে উপার্জিত অর্থ দিয়ে পড়ুয়াদের সঞ্চয়ী মানসিকতা বাড়াতে এদিন থেকেই স্কুলে ‘শিশু ব্যাঙ্ক’ চালুর সূচনা করা হয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *