উৎসবের মরশুমে চুক্তিভিত্তিক শিক্ষাকর্মীদের জন্য বিশাল চমক, বেতন বাড়ল ১০ হাজার টাকা পর্যন্ত!

উৎসবের মরশুমে চুক্তিভিত্তিক শিক্ষাকর্মীদের জন্য বিশাল চমক, বেতন বাড়ল ১০ হাজার টাকা পর্যন্ত!

উৎসবের মরশুমের মুখেই রাজ্যের হাজার হাজার চুক্তিভিত্তিক শিক্ষাকর্মী ও পার্শ্বশিক্ষকদের জন্য বেতন বৃদ্ধির বড় ঘোষণা করল পশ্চিমবঙ্গ সরকার। রাজ্য ক্যাবিনেট ও রাজ্যপালের অনুমোদনের পর স্কুল শিক্ষাদপ্তরের নির্দেশিকা অনুযায়ী, বৃহস্পতিবার ১ অক্টোবর থেকে এই সিদ্ধান্ত কার্যকর হচ্ছে। পদভেদে কর্মীদের মাসিক বেতন ৫,০০০ টাকা থেকে সর্বোচ্চ ১০,০০০ টাকা পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। এর ফলে প্রাথমিক ও উচ্চ প্রাথমিকে পার্শ্বশিক্ষক, এসএসকে ও এমএসকে শিক্ষক, শিক্ষাবন্ধু, অ্যাকাডেমিক সুপারভাইজার এবং ম্যানেজমেন্ট স্টাফেরা সরাসরি লাভবান হবেন। অতিরিক্ত সচিব ইশা মুখোপাধ্যায়ের জারি করা এই নির্দেশে কর্মীদের মধ্যে আনন্দের আবহ তৈরি হয়েছে।

তবে সরকারের এই সিদ্ধান্ত কার্যকর করার সময়সীমা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছে শিক্ষক সংগঠনগুলি। বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির সাধারণ সম্পাদক স্বপন মণ্ডল জানান, মুখ্যমন্ত্রী ১ আগস্ট থেকে বেতন বৃদ্ধির কথা বললেও তা অক্টোবর থেকে কার্যকর করা হতাশাজনক। পাশাপাশি, শিক্ষানুরাগী ঐক্য মঞ্চের সাধারণ সম্পাদক কিংকর অধিকারী পার্শ্বশিক্ষকদের জন্য আগামীতে সুনির্দিষ্ট ন্যূনতম বেতন কাঠামোর দাবি জানিয়েছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *