ঘাসফুল ছেড়ে এবার পদ্মে? ৫ মাসের মাথায় বিজেপির হয়ে রাজ্যসভায় কোয়েল!

ঘাসফুল ছেড়ে এবার পদ্মে? ৫ মাসের মাথায় বিজেপির হয়ে রাজ্যসভায় কোয়েল!

রাজ্যসভার উপনির্বাচনকে ঘিরে রাজ্যের রাজনৈতিক অলিন্দে শুরু হয়েছে জোর জল্পনা। কয়েক মাস আগেই অলংকৃত করেছিলেন রাজ্যসভার আসন, তবে এবার অন্য দলের হয়ে! সূত্রের খবর, সব ঠিক থাকলে রাজ্যসভার ফাঁকা আসনে বিজেপির টিকিটে প্রার্থী হতে চলেছেন অভিনেত্রী কোয়েল মল্লিক।

ঘাসফুল ছেড়ে পদ্মে নতুন ইনিংস? রাজনীতিতে পা রেখেই তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়ে উচ্চকক্ষে গিয়েছিলেন কোয়েল। তবে সেই ইনিংস দীর্ঘ হয়নি। গত ১৬ জুলাই আচমকাই রাজ্যসভার সাংসদ পদে ইস্তফা দেন তিনি। তার কিছুদিন পরেই কেন্দ্র ও পদ্ম শিবিরের হেভিওয়েট নেতা ভূপেন্দ্র যাদবের সঙ্গে দেখা করেন তিনি। সেই সাক্ষাতের পর থেকেই কোয়েলের পদ্ম শিবিরের দিকে ঝুঁকে পড়ার জল্পনা দানা বাঁধতে শুরু করে।

মনোনয়ন জমার তোরজোর বিধানসভায় নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী, আগামী ৬ অক্টোবর পর্যন্ত রাজ্যসভা নির্বাচনের জন্য মনোনয়ন জমা দেওয়া যাবে। বিধানসভা সূত্রে খবর, বিজেপির শীর্ষ নেতৃত্বের নির্দেশে ইতিমধ্যেই প্রয়োজনীয় দস্তাবেজ তৈরির কাজ শুরু হয়ে গিয়েছে। দলের বিধায়কদের প্রস্তাবক হিসেবে স্বাক্ষর নেওয়ার কাজও চলছে পুরোদমে। কোনো বড় রদবদল না ঘটলে আগামী ৫ অক্টোবরই বিজেপির প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিতে পারেন তিনি।

তবে এই বিষয়ে বিজেপির রাজ্য কিংবা কেন্দ্রীয় নেতৃত্বের তরফ থেকে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু ঘোষণা করা হয়নি। রাজনীতির ময়দানে কোয়েলের এই সম্ভাব্য দলবদল বাস্তবে রূপ নেয় কি না, তা জানতে এখন চোখ গেরুয়া শিবিরের চূড়ান্ত তালিকার দিকে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *