ফ্লাই দুবাইয়ের বিমানে ককপিট কাণ্ডে ট্রাম্পের বিস্ফোরক বার্তা, আড়ালে কি ইরানের হাত

দু্বাই থেকে তেল আভিভগামী ফ্লাই দুবাইয়ের বিমানে ককপিটের ভেতরে ভারতীয় পাইলটের ওপর সহ-পাইলটের আচমকা হামলার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে বিশ্বজুড়ে। বিমানটিকে সৌদি আরবের তাবুক বিমানবন্দরে জরুরি অবতরণ করানো সম্ভব হলেও এই ঘটনাকে ইজরায়েল ‘সন্ত্রাসী হানা’ বলে আখ্যা দিয়েছে। হামলাকারী ওমানি সহ-পাইলট উগ্রবাদী মতাদর্শে দীক্ষিত বলে ইজরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু দাবি করলেও এবার এতে নতুন মাত্রা যোগ করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি স্পষ্ট ইঙ্গিত দিয়েছেন যে, এই হামলায় জড়িত ব্যক্তির সাথে ইরানের সম্ভাব্য যোগসূত্র থাকতে পারে।
এক সাংবাদিকের প্রশ্নের জবাবে ট্রাম্প জানান, বিষয়টি নিয়ে তাঁর প্রশাসন অত্যন্ত গুরুত্বের সাথে কাজ করছে এবং প্রাথমিক তথ্যের ভিত্তিতে ইরানের সম্পৃক্ততার উত্তরটি ইতিবাচক। যদিও এখন পর্যন্ত এই বিষয়ে কোনো আনুষ্ঠানিক প্রমাণ প্রকাশ্যে আসেনি, তবুও মার্কিন প্রেসিডেন্টের এমন মন্তব্যে আন্তর্জাতিক ভূ-রাজনীতিতে বড় ধরনের শোরগোল পড়ে গিয়েছে। ইজরায়েল ও সংযুক্ত আরব আমিরশাহীর যৌথ তদন্তের মাঝেই ট্রাম্পের এই চাঞ্চল্যকর ইঙ্গিত পুরো ঘটনাটিকে এক নতুন রহস্যের দিকে ঠেলে দিল।