‘বাংলা মোদের গর্ব’ প্রকল্পে কোটি কোটি টাকার হেরফের! ফের বড় বিপাকে প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেন

‘বাংলা মোদের গর্ব’ প্রকল্পে কোটি কোটি টাকার হেরফের! ফের বড় বিপাকে প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেন

রাজ্য সরকারের তথ্য ও সংস্কৃতি বিভাগের ‘বাংলা মোদের গর্ব’ প্রকল্প ঘিরে বিপুল অঙ্কের টেন্ডার দুর্নীতির গুরুতর অভিযোগ উঠল প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনের বিরুদ্ধে। অভিযোগ অনুযায়ী, ২০২২ ও ২০২৩ সালে ২৩টি জেলায় মেলা ও প্রদর্শনীর কাজ দেওয়ার ক্ষেত্রে স্বজনপোষণ করা হয়েছিল। নিজের প্রভাব খাটিয়ে অন্য সমস্ত আবেদনকারী সংস্থাকে বাতিল করে মন্ত্রী তাঁর পরিজন ও ঘনিষ্ঠদের মালিকানাধীন সংস্থাকেই কোটি কোটি টাকার টেন্ডার পাইয়ে দেন। এমনকি মেলায় স্থানীয় শিল্পীদের সামগ্রী বিক্রি থেকেও কমিশন নেওয়ার অভিযোগ উঠেছে তাঁদের বিরুদ্ধে।

এই মেলার স্টল থেকে শুরু করে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের যাবতীয় বিষয় খতিয়ে দেখতে রাজ্য দুর্নীতি দমন কমিশন (এসিবি) ইতিমধ্যেই প্রাথমিক তদন্ত শুরু করেছে। কমিশনের পুলিশকর্তা কে জয়রামন জানিয়েছেন, প্রাপ্ত অভিযোগের ভিত্তিতেই এই তদন্ত চালানো হচ্ছে। আধিকারিকরা বর্তমানে ওই সংস্থাগুলির প্রকৃত লভ্যাংশ এবং ইন্দ্রনীল সেনের সঙ্গে তাদের সম্পর্কের বিষয়টি খতিয়ে দেখছেন। পুজো পাস মামলায় কেন্দ্রীয় সংস্থার জেরার পর এবার রাজ্য দুর্নীতি দমন কমিশনের এই সক্রিয়তায় ইন্দ্রনীল সেনের অস্বস্তি বহুগুণ বেড়ে গেল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *