রাতের অন্ধকারে ধসে পড়ল ২০০ ফুট নদীবাঁধ, প্লাবনের আতঙ্কে কাঁপছে পাথরপ্রতিমা!

রাতের অন্ধকারে ধসে পড়ল ২০০ ফুট নদীবাঁধ, প্লাবনের আতঙ্কে কাঁপছে পাথরপ্রতিমা!

পাথরপ্রতিমার তারানগর টেকারঘাট এলাকায় নদীবাঁধে প্রায় ২০০ ফুট জুড়ে বিশাল ধস নামায় তীব্র আতঙ্ক ছড়িয়েছে। বৃহস্পতিবার রাতে বিকট শব্দে বাঁধের একাংশ ধসে পড়ার পর থেকেই প্লাবনের আশঙ্কায় রাত জাগছেন গ্রামবাসীরা। দীর্ঘদিন ধরে স্থানীয় বাসিন্দারা বাঁধ সংস্কারের দাবি জানালেও কোনো কাজ হয়নি বলে তারা অভিযোগ তুলেছেন। শুক্রবার সকালে সেচ দফতরের আধিকারিকরা পরিস্থিতি পরিদর্শনে গেলে ক্ষোভে ফেটে পড়েন ক্ষুব্ধ বাসিন্দারা, পরবর্তীতে পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে ঢোলা থানার পুলিশ ও ব্লক প্রশাসনের আধিকারিকরা পৌঁছান।

পরিদর্শন শেষে সেচ দপ্তর ও প্রশাসনিক আধিকারিকরা ভাঙন রোধে বিশেষ ইঞ্জিনিয়ারিং পরিকল্পনা অনুযায়ী সংস্কারের সিদ্ধান্ত গ্রহণ করেছেন। মূল ধসে যাওয়া অংশের পাশাপাশি নদীবাঁধের দু’পাশের অংশও জরুরি ভিত্তিতে মেরামতের প্রক্রিয়া শুরু করা হবে। প্রশাসন সূত্রে জানানো হয়েছে, শনিবার থেকেই এই মেরামতের কাজ আনুষ্ঠানিকভাবে শুরু হতে চলেছে। তবে প্রশাসনের এই আশ্বাসের পরও আতঙ্ক কমেনি; সব হারিয়ে জলে ভাসার ভয়ে সারারাত চোখের পাতা এক করতে পারছেন না এলাকার বাসিন্দারা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *