‘তাঁর কাছে কৃতজ্ঞ’! ইউক্রেন সংঘাত মেটাতে মোদীর প্রশংসায় ভাসলেন পুতিন

‘তাঁর কাছে কৃতজ্ঞ’! ইউক্রেন সংঘাত মেটাতে মোদীর প্রশংসায় ভাসলেন পুতিন

মহাত্মা গান্ধীর জন্মদিনের আবহে বিশ্ব রাজনীতিতে এক বড় বার্তা দিয়ে ইউক্রেন সংঘাতের অবসানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উদ্যোগের ভূয়সী প্রশংসা করলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। মস্কোয় আয়োজিত এক অনুষ্ঠানে পুতিন জানান, মোদি নিয়মিত ইউক্রেন যুদ্ধ থামানোর বিষয়টি তুলে ধরছেন এবং একটি গ্রহণযোগ্য সমাধান খুঁজে বের করার বিষয়ে তাঁর বেশ কিছু ভালো ভাবনা রয়েছে। রুশ প্রেসিডেন্টের এই মন্তব্য স্পষ্ট করে দেয় যে, ভারতের সঙ্গে রাশিয়ার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় থাকলেও, বৈশ্বিক শান্তিতে মোদির মধ্যস্থতা ও কূটনৈতিক অবস্থানকে মস্কো অত্যন্ত গুরুত্বের সঙ্গেই দেখছে।

এর আগে গত সেপ্টেম্বরে নয়াদিল্লিতে ব্রিকস সম্মেলনের ফাঁকে দুই নেতার বৈঠকে মোদি স্পষ্ট করে জানিয়েছিলেন যে, যেকোনো সংঘাতের একমাত্র পথ আলোচনা ও কূটনীতি। ইউক্রেন যুদ্ধের ফলে আন্তর্জাতিক জ্বালানি সরবরাহ, বাণিজ্য এবং অর্থনীতিতে যে গভীর সংকট তৈরি হয়েছে, তা নিয়ে ভারত শুরু থেকেই সোচ্চার। পুতিনের এই প্রকাশ্য স্বীকৃতি আন্তর্জাতিক কূটনীতিতে ভারতের শান্তিপ্রচেষ্টা ও নিরপেক্ষ অবস্থানকে আরও মজবুত করল বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *