‘ভবানীপুর ছাড়লে ও দাঁড়িয়ে যেত!’ নন্দীগ্রাম ছাড়ার জল্পনা উড়িয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

নন্দীগ্রামের ভোটার তালিকা থেকে নাম কখনও কাটবেন না বলে স্পষ্ট জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিজেপি প্রার্থী হাসিরানির সমর্থনে হরিপুরের জনসভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি ভবানীপুর আসন ধরে রাখার নেপথ্যের কারণ ব্যাখ্যা করেন। শুভেন্দু দাবি করেন, তিনি নন্দীগ্রাম ছাড়লে বিরোধী প্রার্থী ওই আসন থেকে দাঁড়িয়ে যেত। তবে নন্দীগ্রামবাসীর সঙ্গে তাঁর দুই দশকের সুসম্পর্ক ও আত্মীয়তা অপরিবর্তিত থাকবে বলে আশ্বস্ত করেছেন তিনি। একই সঙ্গে আগামী ৬ অক্টোবর উপনির্বাচনকে সামনে রেখে সংখ্যালঘুদের বন্ধুত্বের হাত বাড়ানোর আহ্বান জানান মুখ্যমন্ত্রী।
এ দিন নির্বাচনী প্রচারে এসে হাসিরানির পুত্র তথা তাঁর প্রাক্তন আপ্তসহায়ক চন্দ্রনাথ রথ হত্যাকাণ্ডের প্রসঙ্গও তোলেন শুভেন্দু। নাম না করে ‘ভাইপো গ্যাং’-কে আক্রমণ করে তিনি সিবিআই তদন্তের প্রসঙ্গ টানেন। পাশাপাশি, নির্বাচনের পর রাজনৈতিক দলের অন্দরে ভাঙন ধরেছে বলে কটাক্ষ করেন তিনি। বিরোধী শিবির তিন টুকরো হয়ে গিয়েছে দাবি করে শুভেন্দুর হুংকার, আগামী উপনির্বাচনে ইভিএমে আর ঘাসফুল চিহ্ন পাওয়া যাবে না। নন্দীগ্রামের উন্নয়নের স্বার্থে ভোটারদের বিপুল ভোটে বিজেপিকে জয়ী করার আহ্বান জানান তিনি।