মহাষ্টমীর অঞ্জলি কি তবে একেবারে ভোরবেলা? জেনে নিন সন্ধিপুজোর সঠিক সময়! – এক ঝলক

মহাষ্টমীর অঞ্জলি কি তবে একেবারে ভোরবেলা? জেনে নিন সন্ধিপুজোর সঠিক সময়! – এক ঝলক

একঝলক ডেস্ক:

আর মাত্র কিছুদিন পরেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। কিন্তু এর মধ্যেই মহাষ্টমীর অঞ্জলি ও সন্ধিপুজোর সময় নিয়ে সাধারণ মানুষের মনে তৈরি হয়েছে কিছুটা বিভ্রান্তি। পঞ্জিকা ভেদে এই তিথির হেরফের ঘটায় পুজো কমিটি ও সাধারণ ভক্তদের মধ্যে জল্পনা শুরু হয়েছে। গুপ্তপ্রেস পঞ্জিকা অনুযায়ী, এ বছর ১৯ অক্টোবর মহাষ্টমীর দিন সকাল ৭টা ২৫ মিনিট থেকে শুরু হচ্ছে সন্ধিপুজো। শাস্ত্রীয় নিয়ম মেনে সন্ধিপুজো শুরুর আগেই অঞ্জলি দেওয়া বাধ্যতামূলক হওয়ায়, মণ্ডপগুলিতে সকাল ৭টা ১৫ মিনিটের মধ্যেই অঞ্জলি পর্ব সেরে ফেলতে হবে।

অন্যদিকে, বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা বা বেলুড় মঠের গণনা অনুযায়ী চিত্রটি সম্পূর্ণ ভিন্ন। সেখানে ১৯ অক্টোবর সকাল ১০টা ২৮ মিনিট থেকে শুরু হবে সন্ধিপুজো, যার ফলে অঞ্জলি দেওয়া যাবে সকাল সাড়ে ন’টা থেকে দশটা পনেরো মিনিটের মধ্যে। এছাড়া বিভিন্ন পারিবারিক পুজো ও রাজবাড়ির নিজস্ব ঐতিহ্য অনুযায়ীও পুজো এবং অঞ্জলির সময়ে ভিন্নতা থাকে। ফলে কোন নিয়ম মেনে এ বছর মহাষ্টমীর অঞ্জলি দেবেন ভক্তরা, তা নিয়ে এখন থেকেই শুরু হয়েছে শেষ মুহূর্তের প্রস্তুতি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *