ধামাকা অফার! মাত্র ১৪৯৯ টাকায় 4G ফোন, সঙ্গে ৬ মাস আনলিমিটেড কলিং ও ডেটা ফ্রি দিচ্ছে জিও

ধামাকা অফার! মাত্র ১৪৯৯ টাকায় 4G ফোন, সঙ্গে ৬ মাস আনলিমিটেড কলিং ও ডেটা ফ্রি দিচ্ছে জিও

ভারতে ১০ বছর পূর্তি উপলক্ষে গ্রাহকদের জন্য বড়সড় চমক নিয়ে এল রিলায়েন্স জিও (Reliance Jio)। বিশেষ করে যারা এখনও পুরনো 2G ফোন ব্যবহার করছেন, তাদের 4G নেটওয়ার্কে নিয়ে আসতে এক দুর্দান্ত ‘অ্যানিভার্সারি অফার’ (Anniversary Offer) ঘোষণা করেছে মুকেশ আম্বানির সংস্থা। এই অফারের আওতায় মাত্র ১,৪৯৯ টাকায় পাওয়া যাচ্ছে জিওভারত (JioBharat) 4G ফোন। শুধু তাই নয়, এর সঙ্গে টানা ৬ মাসের আনলিমিটেড কলিং এবং ডেটা সম্পূর্ণ বিনামূল্যে দিচ্ছে জিও!

কী কী সুবিধা মিলবে এই অফারে? এই ধামাকা অফারে ১,৪৯৯ টাকায় জিওভারত ফোন কিনলেই ৬ মাসের কমপ্লিমেন্টারি রিচার্জ প্যাক পেয়ে যাবেন গ্রাহকরা। অর্থাৎ, ফোন কেনার পর আগামী অর্ধেক বছর রিচার্জ করার কোনও ঝক্কি থাকবে না। এই প্যাকে গ্রাহকরা প্রতি মাসে ১৪GB ডেটা এবং আনলিমিটেড HD ভয়েস কলিংয়ের সুবিধা পাবেন।

ফোনের কার্যকরী দাম কি মাত্র ২৯৯ টাকা? জিও-র হিসেব অনুযায়ী, একজন সাধারণ 2G গ্রাহক মাসে অন্তত ১৯৯ টাকা রিচার্জের পেছনে ব্যয় করেন। সেই হিসেবে ৬ মাসে তাঁর খরচ হয় প্রায় ১,২০০ টাকা। কিন্তু জিও-র এই নতুন অফারে ১,৪৯৯ টাকার মধ্যেই ৬ মাসের রিচার্জ অন্তর্ভুক্ত রয়েছে। অর্থাৎ, ৬ মাসের রিচার্জের খরচ বাদ দিলে, এই 4G ফোনটির কার্যকরী মূল্য দাঁড়াচ্ছে মাত্র ২৯৯ টাকা!

স্মার্টফোনের মতো কী কী ফিচার থাকছে JioBharat 4G-তে?

  • অফুরন্ত বিনোদন: এই ফোনে 4G কানেক্টিভিটির সাহায্যে JioTV-র মাধ্যমে ৫০০-র বেশি টিভি চ্যানেল দেখা যাবে। থাকছে সিনেমা, লাইভ ক্রিকেট এবং গান শোনার সুবিধা।
  • ইউপিআই (UPI) পেমেন্ট: স্মার্টফোনের মতোই এই ফোনে JioPay-এর সাহায্যে অনায়াসে ইউপিআই পেমেন্ট করা যাবে। রয়েছে পেমেন্ট অ্যালার্ট এবং সাউন্ড বক্সের সুবিধাও।
  • ডিসপ্লে ও ব্যাটারি: ফোনটিতে রয়েছে একটি ২.৪ ইঞ্চির ঝকঝকে ডিসপ্লে এবং দীর্ঘক্ষণ চার্জ ধরে রাখার জন্য ২,০০০mAh ব্যাটারি।
  • নিরাপত্তা: পরিবারের সুরক্ষার কথা মাথায় রেখে এতে ‘Jio Safety Shield’ দেওয়া হয়েছে, যা নিরাপদ কলিং এবং লোকেশন ট্র্যাক করতে সাহায্য করে।

কবে পর্যন্ত মিলবে এই সুবিধা? সংস্থার তরফে জানানো হয়েছে, এটি একটি লিমিটেড পিরিয়ড অফার বা সীমিত সময়ের জন্য প্রযোজ্য। জিওভারত-এর ঠিক কোন মডেলগুলিতে এই অফার মিলবে তা স্পষ্ট না করলেও, মনে করা হচ্ছে JioBharat B1 এবং B2 মডেলগুলিতে এই সুবিধা পাওয়া যাবে। উৎসবের মরশুমে জলের দরে 2G থেকে 4G-তে আপগ্রেড করার জন্য এর চেয়ে ভালো সুযোগ আর হতেই পারে না!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *