ফুটপাত ও রাস্তা দখল! বর্ধমানে গিয়েই চরম ক্ষোভ প্রকাশ মন্ত্রী অগ্নিমিত্রা পালের – এক ঝলক

ফুটপাত ও রাস্তা দখল! বর্ধমানে গিয়েই চরম ক্ষোভ প্রকাশ মন্ত্রী অগ্নিমিত্রা পালের – এক ঝলক

একঝলক ডেস্ক:

রাজ্যের পুর ও নগরোন্নয়ন দপ্তরের মন্ত্রী অগ্নিমিত্রা পাল শুক্রবার দুপুরে বর্ধমানের ব্যস্ততম বিসি রোড পরিদর্শনে গিয়ে চরম ক্ষোভ প্রকাশ করেন। দীর্ঘদিন ধরে রাস্তার দু’ধারে ব্যবসায়ীদের ফুটপাত ও রাস্তা দখল করে পসরা সাজানো এবং যত্রতত্র বাইক-সাইকেল রাখার কারণে সাধারণ মানুষের চলাচল ব্যাহত হচ্ছে। পরিস্থিতি খতিয়ে দেখে তিনি পুরসভার কার্যনির্বাহী আধিকারিককে কঠোর নির্দেশ দিয়ে জানান, ফুটপাতের অন্তত এক-তৃতীয়াংশ অংশ পথচারীদের হাঁটার জন্য ফাঁকা রাখতে হবে এবং রাস্তা থেকে সমস্ত সাইকেল-বাইক অবিলম্বে সরাতে হবে।

দু’দিনের মধ্যে বিসি রোড পরিষ্কার ও দখলমুক্ত করার স্পষ্ট বার্তা দিয়ে মন্ত্রী জানান, নির্ধারিত সময় পর তিনি নিজে ফের পরিস্থিতি খতিয়ে দেখতে আসবেন। এর পাশাপাশি, কার্জনগেট চত্বরের দীর্ঘ দু’বছর ধরে বন্ধ থাকা ‘ম্যান্ডেলা পার্ক’ পার্কিং ব্যবস্থা চালু না হওয়ায় যে তীব্র যানজট ও দুর্ভোগের সৃষ্টি হয়েছে, তাও প্রশাসনের তরফ থেকে গুরুত্ব সহকারে বিবেচনা করা হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *