“মাতাল যেন বাড়ি থেকে বেরোতে না পারে!” শ্রীরামপুর থেকে কল্যাণকে বেনজির আক্রমণ কৌস্তভের – এক ঝলক

একঝলক ডেস্ক:
শ্রীরামপুর কোর্ট ময়দানে বিজেপির যুব গর্জন সভার মঞ্চ থেকে শাসকদলকে তীব্র ভাষায় আক্রমণ করলেন ব্যারাকপুরের বিধায়ক কৌস্তভ বাগচী। তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জিকে লক্ষ্য করে তিনি বলেন, কোন সাহসে শ্রীরামপুরে তিনি পা রাখছেন? সভায় উপচে পড়া ভিড়ের মাঝে কৌস্তভ দাবি করেন, কল্যাণ ব্যানার্জির মতো বিতর্কিত ব্যক্তিদের বিরুদ্ধে যুব মোর্চার কর্মীরা কঠোর পদক্ষেপ করবে। রাজ্যের মুখ্যমন্ত্রীকে আক্রমণ করার প্রসঙ্গ টেনে তিনি তীব্র ক্ষোভ প্রকাশ করেন এবং কল্যাণের নানা কর্মকাণ্ড ও আইনি জটিলতা নিয়ে চরম কটাক্ষ করেন।
এদিনের এই হাই-ভোল্টেজ রাজনৈতিক সভায় কৌস্তভ বাগচীর আক্রমণাত্মক বক্তব্য ঘিরে রাজনৈতিক মহলে ব্যাপক শোরগোল শুরু হয়েছে। কল্যাণ ঘনিষ্ঠ পাপ্পু সিংয়ের নাম টেনে স্থানীয় নানা বিতর্কিত বিষয়ও প্রকাশ্যে আনেন তিনি। পাশাপাশি দলীয় নেতৃত্বের সংযমের কথা উল্লেখ করলেও তৃণমূলকে একহাত নেন এই বিজেপি বিধায়ক। সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মন্ত্রী ভাস্কর ভট্টাচার্য, সুমনা সরকার, সাংসদ সৌমিত্র খাঁ, রাজ্য যুব মোর্চার সভাপতি অমিত সামন্তসহ জেলার একাধিক বিশিষ্ট নেতৃত্ব।