৯/১১-র ছকে উড়ান ধ্বংসের ছক? ওমানের ‘এয়ার ব্যান’-এর নেপথ্যে কে, প্রকাশ্যে ফ্লাইদুবাইয়ের কো-পাইলটের পরিচয়! – এক ঝলক

৯/১১-র ছকে উড়ান ধ্বংসের ছক? ওমানের ‘এয়ার ব্যান’-এর নেপথ্যে কে, প্রকাশ্যে ফ্লাইদুবাইয়ের কো-পাইলটের পরিচয়! – এক ঝলক

একঝলক ডেস্ক:

তেল আবিবগামী ফ্লাইদুবাইয়ের একটি উড়ানের ককপিটে ভারতীয় ক্যাপ্টেন স্মিত মাচ্ছারকে আক্রমণের অভিযোগে অভিযুক্ত ওমানি কো-পাইলটের আসল পরিচয় প্রকাশ্যে এসেছে। ২৯ বছর বয়সী এই পাইলটের নাম হামাম আল-হাম্মামি। বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, উগ্রবাদী মতাদর্শ ও সিরিয়া-যোগের দীর্ঘ ইতিহাসের কারণে ওমান কর্তৃপক্ষ আগেই তাঁর বিমান চালানোর ওপর কঠোর নিষেধাজ্ঞা জারি করেছিল। কিন্তু প্রশ্ন উঠেছে, ওমান কর্তৃক নিষিদ্ধ হওয়ার পরেও কীভাবে তিনি সংযুক্ত আরব আমিরশাহির মতো দেশের বাণিজ্যিক বিমানের পাইলট হিসেবে কাজ করার সুযোগ পেলেন?

ইজরায়েলি তদন্তকারীদের দাবি, আল-কায়েদার উগ্রবাদী মতাদর্শে দীক্ষিত হয়ে আল-হাম্মামি ইজরায়েলের মাটিতে বিমানটি ধ্বংস করে ৯/১১-এর মতো ভয়াবহ ট্র্যাজেডি ঘটানোর পরিকল্পনা করেছিলেন। গত ৩০ সেপ্টেম্বর মাঝআকাশে তিনি ক্যাপ্টেন মাচ্ছারকে ককপিটে ছুরিকাঘাত করলে বোয়িং ৭৩৭ বিমানটি দ্রুত নীচের দিকে নামতে শুরু করে। তবে আহত ভারতীয় পাইলট এবং অন্যান্য ক্রু সদস্যদের সাহসিকতায় সৌদি আরবের তাবুকে বিমানটি নিরাপদে অবতরণ করানো হয়। বর্তমানে অভিযুক্তকে আমিরশাহিতে ফিরিয়ে নেওয়া হয়েছে এবং সেখানে এই চাঞ্চল্যকর ঘটনার উচ্চপর্যায়ের তদন্ত অব্যাহত রয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *