আগামী ৭৫ বছর বাংলায় ক্ষমতায় থাকবে বিজেপি! নন্দীগ্রামের মাটি থেকে বিস্ফোরক বার্তা শুভেন্দুর – এক ঝলক

একঝলক ডেস্ক:
নন্দীগ্রাম উপনির্বাচনে বিজেপি প্রার্থী হাসিরানি রথের প্রচারে গিয়ে রাজ্যের রাজনৈতিক সমীকরণ নিয়ে বড় মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী তথা নেতা শুভেন্দু অধিকারী। শুক্রবার নন্দীগ্রামের একাধিক নির্বাচনী সভা থেকে তিনি দাবি করেন, বাম ও তৃণমূল কংগ্রেসের দীর্ঘ শাসনকালে বাংলা ৫০ বছর পিছিয়ে পড়েছিল। তবে পরিবর্তনের পর ডবল ইঞ্জিন সরকারের নেতৃত্বে রাজ্যে এবার শিল্পায়ন, কর্মসংস্থান এবং শিক্ষা-স্বাস্থ্যের ব্যাপক উন্নয়ন হবে। তৃণমূল এবং কালীঘাট নেতৃত্বকে কড়া ভাষায় আক্রমণ করে তিনি জানান, রাজ্যের মানুষ দুর্নীতিগ্রস্ত রাজনীতিকে পুরোপুরি বর্জন করেছে।
এদিনের সভা থেকে ভবিষ্যৎবাণীর সুরে শুভেন্দু অধিকারী ঘোষণা করেন যে, আগামী ৭৫ বছর ধরে বাংলায় একচ্ছত্রভাবে ক্ষমতায় থাকবে বিজেপি। বিরোধীদের নিশানা করে তিনি বলেন, ইভিএমে এখন আর জোড়াফুলের প্রতীক খোঁজে পাওয়া যাবে না, কারণ সাধারণ মানুষ তাদের প্রত্যাখ্যান করেছে। বিগত পাঁচ মাসে বেশ কিছু কাজ সম্পন্ন হয়েছে জানিয়ে তিনি দৃঢ় প্রতিশ্রুতি দেন যে, আগামী এক বছরের মধ্যেই অধিকাংশ উন্নয়নমূলক কাজ রূপায়ণ করা হবে, যা বাংলাকে এক নতুন দিশা দেখাবে।