ককপিটে রক্তের হোলি খেলার ছক! ‘আমায় মেরে ফেলো’ চিৎকার ওমানি পাইলটের, নেপথ্যে কি জেহাদ? – এক ঝলক

ককপিটে রক্তের হোলি খেলার ছক! ‘আমায় মেরে ফেলো’ চিৎকার ওমানি পাইলটের, নেপথ্যে কি জেহাদ? – এক ঝলক

একঝলক ডেস্ক:

ফ্লাই দুবাইয়ের একটি বিমানের ককপিটে ভারতীয় পাইলট ক্যাপ্টেন স্মিত মচ্ছরের উপর ওমানের এক সহ-পাইলটের হামলার ঘটনায় বিশ্বজুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে। বিমান আকাশে থাকাকালীন হঠাৎই ভারতীয় ক্যাপ্টেনের উপর চড়াও হয়ে বিমানটি ক্র্যাশ করানোর চেষ্টা করে ওই উগ্রপন্থী পাইলট। তবে ধস্তাধস্তির একপর্যায়ে ক্যাপ্টেন মচ্ছর সাহসিকতার সঙ্গে ককপিটের দরজা খুলে দিতে সক্ষম হন, যার ফলে যাত্রীরা দ্রুত হস্তক্ষেপে ওই ওমানি পাইলটকে ধরে ফেলেন। আটকের পর সে ‘আমায় মেরে ফেলো’ বলে চিৎকার করতে থাকে। শেষ পর্যন্ত সৌদি আরবের একটি বিমানবন্দরে বিমানটি নিরাপদে অবতরণ করে এবং ক্যাপ্টেন মচ্ছরকে নায়ক হিসেবে ভূষিত করা হয়।

এই চাঞ্চল্যকর ঘটনার পর আন্তর্জাতিক মহলে বড়সড় প্রশ্ন উঠতে শুরু করেছে। ইজরায়েলের সঙ্গে ওমানের কোনো কূটনৈতিক সম্পর্ক না থাকা সত্ত্বেও কীভাবে একজন ওমানি পাইলট ইজরায়েলগামী ফ্লাইটে দায়িত্ব পেলেন, তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তিনি একে নিয়মের বড়সড় ত্রুটি হিসেবে উল্লেখ করে এর পেছনে জেহাদ বা উগ্রপন্থী মানসিকতার যোগ থাকার আশঙ্কা প্রকাশ করেছেন। পাশাপাশি, এই ষড়যন্ত্রের শিকড় পর্যন্ত পৌঁছাতে তদন্তের আশ্বাস দেওয়া হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *