মাটিগাড়ায় গরুচোর সন্দেহে তাণ্ডব, গণপিটুনিতে এক যুবকের মর্মান্তিক মৃত্যু – এক ঝলক

মাটিগাড়ায় গরুচোর সন্দেহে তাণ্ডব, গণপিটুনিতে এক যুবকের মর্মান্তিক মৃত্যু – এক ঝলক

একঝলক ডেস্ক:

শিলিগুড়ির মাটিগাড়া থানার তারাবাড়ি এলাকায় গণপিটুনির বলি হলেন এক যুবক। শনিবার ভোররাতে বালাসন নদীর ধারে কয়েকজন অপরিচিত যুবককে গাড়ি নিয়ে ঘুরতে দেখে গরুচোর সন্দেহে তাড়া করেন স্থানীয় বাসিন্দারা। বাকিরা পালিয়ে যেতে সক্ষম হলেও দুই যুবককে ধরে ফেলে উত্তেজিত জনতা। শুরু হয় অমানুষিক প্রহার, যার জেরে ঘটনাস্থলেই এক যুবকের মৃত্যু হয়। অন্যজন গুরুতর জখম অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন এবং বর্তমানে সে জীবনের সঙ্গে পাঞ্জা লড়ছে।

ঘটনাকে কেন্দ্র করে সমগ্র এলাকায় তীব্র চাঞ্চল্য ও উত্তেজনা ছড়িয়ে পড়ে। উত্তেজিত জনতা যুবকদের ব্যবহৃত দুটি গাড়িতে ব্যাপক ভাঙচুর চালায় এবং সেগুলিতে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে মাটিগাড়া থানার বিশাল পুলিশ বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠায়। এলাকায় ধারাবাহিক গরু চুরির ঘটনায় আগে থেকেই ক্ষোভ জমছিল বলে দাবি স্থানীয়দের। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ এ পর্যন্ত চারজনকে গ্রেপ্তার করেছে এবং পুরো বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *