এশিয়ান গেমসে সোনা জয় ভারতের! হকি ফাইনালে মালয়েশিয়াকে ৫-১ উড়িয়ে ঐতিহাসিক সাফল্য
/indian-express-bangla/media/media_files/2026/10/03/hockkey-2026-10-03-17-50-13.jpg?w=640&fit=640,360&ssl=1)
এশিয়ান গেমসের শেষ দিনে ভারতীয় ক্রীড়াজগতে এল সোনালী সাফল্য। মহিলা হকি দলের ঐতিহাসিক সাফল্যের পর এবার পুরুষদের হকিতেও সোনা জিতল ভারত। ফাইনালে মালয়েশিয়াকে একপ্রকার উড়িয়ে দিয়ে ৫-১ ব্যবধানে জয় ছিনিয়ে নিল টিম ইন্ডিয়া। এই জয়ের ফলে ২০২৮ অলিম্পিক্সের জন্যও ভারতের যোগ্যতা অর্জন পাকা হয়ে গেল। এশিয়ান গেমসের ইতিহাসে এই প্রথমবার পুরুষ ও মহিলা—উভয় দলই সোনা জয়ের গৌরব অর্জন করল।
ম্যাচের শুরু থেকেই হাড্ডাহাড্ডি লড়াই দেখা যায়। প্রথম কোয়ার্টার শেষে স্কোরলাইন ছিল ১-১। ভারতের হয়ে প্রথম গোলটি করেন অধিনায়ক হরমনপ্রীত সিং। এরপর দ্বিতীয় কোয়ার্টারে ২-১ ব্যবধানে এগিয়ে যায় ভারত। তবে তৃতীয় কোয়ার্টার থেকেই ভারতীয় দলের আক্রমণাত্মক মেজাজের সামনে পুরোপুরি ভেঙে পড়ে মালয়েশিয়ার রক্ষণভাগ। শেষ পর্যন্ত ৫-১ ব্যবধানের বিশাল জয় দিয়ে সোনা নিশ্চিত করে ভারতের ছেলেরা।
উল্লেখ্য, এই সোনা জয়ের সুবাদে চলতি এশিয়ান গেমসে ভারতের মোট স্বর্ণপদকের সংখ্যা বেড়ে ২১টিতে পৌঁছাল। সব মিলিয়ে টুর্নামেন্টে ভারতের ঝুলিতে রয়েছে এখন ২১টি সোনা, ২৭টি রুপো এবং ৩৭টি ব্রোঞ্জ পদক।