রেশনে বাম্পার উপহার! পুজোর আগে অর্ধেক দামে ময়দা, চিনি ও সুজি দেবে রাজ্য

রেশনে বাম্পার উপহার! পুজোর আগে অর্ধেক দামে ময়দা, চিনি ও সুজি দেবে রাজ্য

কলকাতা: দুর্গোৎসবে সাধারণ মানুষের মুখে হাসি ফোটাতে রেশনে বড় উপহারের ঘোষণা করল রাজ্য সরকার। উৎসবের মরশুমে এবার অর্ধেক মূল্যে (৫০% ভর্তুকিতে) ময়দা, চিনি ও সুজি দেওয়ার ঐতিহাসিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শুক্রবার বনগাঁয় এক সাংবাদিক বৈঠকে খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়া এই বিশেষ পুজো প্যাকেজের ঘোষণা করেন। রাজ্য সরকারের এই পদক্ষেপে উপকৃত হবেন প্রায় ২ কোটি ১২ লক্ষ রেশন কার্ড হোল্ডার পরিবার। এর জন্য খাদ্য দফতরকে ১৫০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।

কী থাকছে এই পুজো প্যাকেজে?

  • ময়দা: খোলা বাজারে যার দাম প্রতি কেজি প্রায় ৩৭ টাকা, তা রেশনে মিলবে মাত্র ১৮ থেকে ১৯ টাকায়। বাকি ১৯ টাকা ভর্তুকি দেবে রাজ্য। পরিবার পিছু দেওয়া হবে ১ কেজি ময়দা।
  • চিনি: খোলা বাজারে চিনির দাম ৬০ টাকা প্রতি কেজি হলেও, রেশনে তা মিলবে মাত্র ৩০ টাকায়।
  • সুজি: উৎসবের আবহে বিশেষ উপহার হিসেবে প্রতিটি পরিবারকে দেওয়া হবে ৫০০ গ্রাম করে সুজি।

খাদ্যমন্ত্রী জানান, অতীতে নির্দিষ্ট কিছু কার্ডের উপভোক্তাদের সামান্য ছাড় দেওয়া হলেও, বর্তমান সরকার কোনও ভেদাভেদ না করে সমস্ত শ্রেণির রেশন কার্ড হোল্ডারদের এই ৫০ শতাংশ ছাড়ের আওতায় নিয়ে এসেছে। পুজোর আগে রাজ্যের কোটি কোটি মানুষের হেঁশেলে নিত্যপ্রয়োজনীয় এই সামগ্রী কম দামে পৌঁছে যাওয়ায় স্বস্তি মিলবে মধ্যবিত্ত ও সাধারণ মানুষের।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *