চিনের সামুদ্রিক আধিপত্য গুঁড়িয়ে দিতে আসিয়ান জোটের সঙ্গে হাত মেলাল ভারত! নেপথ্যে কোন মাস্টারস্ট্রোক?

ইন্দো-প্যাসিফিক অঞ্চলে পাল্টাপ্রেক্ষাপটে নিজের সামুদ্রিক শক্তি ও পরিধি ক্রমাগত বাড়িয়ে চলেছে ভারত। সম্প্রতি ফিলিপাইনের সুবিক উপসাগরে অনুষ্ঠিত ‘AIME-2026’ বা আসিয়ান-ভারত সামুদ্রিক মহড়া এই কৌশলগত পদক্ষেপেরই এক বড় প্রমাণ। এই যৌথ মহড়ায় ভারতীয় নৌবাহিনীর দুটি শক্তিশালী যুদ্ধজাহাজ— ‘আইএনএস সহ্যাদ্রি’ এবং ‘আইএনএস কুলিশ’ সক্রিয়ভাবে অংশ নেয়। পাশাপাশি, আসিয়ানভুক্ত বিভিন্ন দেশের নৌবাহিনীও এতে শামিল হয়ে নিজেদের শক্তি প্রদর্শন করে।
বিশেষজ্ঞদের মতে, দক্ষিণ চিন সাগরে বেজিংয়ের লাগাতার আগ্রাসী সামুদ্রিক তৎপরতার প্রেক্ষাপটে ফিলিপাইনের মতো সমমনোভাবাপন্ন দেশগুলোর সঙ্গে ভারতের এই প্রতিরক্ষা সহযোগিতা অত্যন্ত তাৎপর্যপূর্ণ।
যদিও আনুষ্ঠানিকভাবে ‘AIME-2026’ মহড়াকে কোনো নির্দিষ্ট দেশের বিরুদ্ধে পরিচালিত শক্তি প্রদর্শন বলতে নারাজ নয়াদিল্লি, তবে এর মূল লক্ষ্য হলো ভারত ও আসিয়ান দেশগুলোর মধ্যে পারস্পরিক বোঝাপড়া, অভিযানগত সমন্বয় এবং আন্তঃকার্যক্ষমতা বহুগুণ বাড়িয়ে তোলা। এই শক্তিশালী পদক্ষেপের মাধ্যমে ইন্দো-প্যাসিফিক জলপথে নিজেদের অবস্থান আরও পোক্ত করে নিল ভারত।