জ্ঞানেশ ইস্যুতে দিল্লিতে তোলপাড়, এফআইআরের জবাবে পুলিশকে একি বার্তা ‘ককরোচ’ নেতার! – এক ঝলক

জ্ঞানেশ ইস্যুতে দিল্লিতে তোলপাড়, এফআইআরের জবাবে পুলিশকে একি বার্তা ‘ককরোচ’ নেতার! – এক ঝলক

একঝলক ডেস্ক:

মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের ইস্তফা ও ভোটার তালিকার বিশেষ সংশোধন প্রক্রিয়ার প্রতিবাদে উত্তপ্ত হয়ে উঠেছে মুম্বই ও দিল্লি। অনুমোতি না মেলা সত্ত্বেও বিক্ষোভ প্রদর্শন করায় ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে এবং অন্য দুই নেতাসহ প্রায় ৪০০ জন অজ্ঞাতপরিচয় ব্যক্তির বিরুদ্ধে এফআইআর রুজু করেছে মুম্বই পুলিশ। বেআইনি জমায়েত ও সরকারি নির্দেশ অমান্য করার অভিযোগে ভারতীয় ন্যায় সংহিতার সংশ্লিষ্ট ধারায় এই মামলা করা হয়। যদিও একই ইস্যুতে আয়োজিত দিল্লি কর্মসূচিতে প্রায় ৭০০ জনকে আটক করা হলেও মুম্বইতে কাউকে আটক করা হয়নি।

মামলা রুজু হওয়া সত্ত্বেও সমাজমাধ্যমে মুম্বই পুলিশকে ধন্যবাদ জানিয়ে সহযোগিতার প্রশংসা করেছেন দীপকে। একই সঙ্গে দিল্লি পুলিশের ভূমিকার সমালোচনা করে তাদের মুম্বই পুলিশের কাছ থেকে শেখার পরামর্শ দেন তিনি। আগামী ১০ অক্টোবর জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে দিল্লির যন্তর মন্তরে পুনরায় আন্দোলন ও অহিংস বিক্ষোভের ডাক দিয়েছে এই ‘আরশোলা’ বাহিনী। গণতন্ত্র রক্ষায় দেশের সকল নাগরিককে তাদের সঙ্গে এই শান্তিপূর্ণ মিছিলে যুক্ত হওয়ার আহ্বান জানিয়েছেন সিজেপি নেতা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *