৩৪ হাজার ফুট উঁচুতে হামলা, ইজরায়েলের স্বাধীনতা দিবসে ভারতীয় ‘বীর’ পাইলটকে নেতানিয়াহুর বিশেষ সম্মান – এক ঝলক

৩৪ হাজার ফুট উঁচুতে হামলা, ইজরায়েলের স্বাধীনতা দিবসে ভারতীয় ‘বীর’ পাইলটকে নেতানিয়াহুর বিশেষ সম্মান – এক ঝলক

একঝলক ডেস্ক:

মাঝআকাশে সহ-পাইলটের ধারালো অস্ত্রের কোপে রক্তাক্ত হয়েও অদম্য সাহসিকতার পরিচয় দিলেন ভারতীয় চালক স্মিত মচ্ছর। দুবাই থেকে তেল আভিভগামী ফ্লাই দুবাইয়ের বিমানে ওমানি সহ-পাইলট ধ্বংসাত্মক হামলা চালালে, চরম ক্ষত নিয়ে ককপিটের দরজা খুলে দেন মচ্ছর। এরপরই যাত্রীরা ভেতরে ঢুকে হামলাকারীকে হাত-পা বেঁধে নিরস্ত্র করেন এবং বিমানটি সৌদি আরবের তাবুক বিমানবন্দরে নিরাপদে জরুরি অবতরণ করে।

বর্তমানে আবু ধাবির হাসপাতালে চিকিৎসাধীন স্থিতিশীল মচ্ছরের সঙ্গে ফোনালাপ করে তাঁর বীরত্বের ভূয়সী প্রশংসা করেছেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। দেশের সর্বোচ্চ সম্মান হিসেবে ইজরায়েলের স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে মশাল প্রজ্জ্বলনের জন্য মচ্ছরকে বিশেষভাবে আমন্ত্রণ জানানো হয়েছে। একইসঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও ‘বীর’ ক্যাপ্টেনকে ইজরায়েলে আসার সাদর আমন্ত্রণ পাঠিয়েছেন নেতানিয়াহু।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *