বিগ বস বাংলায় তুলকালাম পর্ব, সৌরভের বিগ সারপ্রাইজে ঘুরল ৩ তারকার ভাগ্য

বিগ বস বাংলায় তুলকালাম পর্ব, সৌরভের বিগ সারপ্রাইজে ঘুরল ৩ তারকার ভাগ্য

রবিবারের ‘দাদার দরবার’ মানেই বিগ বস বাংলায় টানটান উত্তেজনা ও এলিমিনেশনের আশঙ্কা। দুর্নিবার সাহা, ভরত কল ও নন্দিনী দত্তের মধ্যে কে দুর্গ ছেড়ে বিদায় নেবেন, তা নিয়ে পুরো সপ্তাহ জুড়ে দর্শকদের কৌতূহলের অন্ত ছিল না। তবে সপ্তাহের শেষে সব জল্পনার অবসান ঘটিয়ে সঞ্চালক সৌরভ গঙ্গোপাধ্যায় শোনালেন এক বড় সুখবর। বিশেষ এই পর্বে হাজির ছিলেন টলিউডের ‘ইন্ডাস্ট্রি’ প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। প্রসেনজিৎকে দেখে আবেগপ্রবণ হয়ে কান্নায় ভেঙে পড়েন গায়ক দুর্নিবার সাহা। তারকা অতিথির উপস্থিতির পর পর্বের মূল আকর্ষণ হিসেবে সামনে আসে সেই কাঙ্ক্ষিত সিদ্ধান্ত, যেখানে জানা যায় এ সপ্তাহে কোনো প্রতিযোগীই আউট হচ্ছেন না।

মনোনীত তিন প্রতিযোগী সুরক্ষায় স্বস্তি পেলেও সামনের দিনের জন্য সতর্কবার্তা জারি করা হয়েছে। সৌরভ স্পষ্ট জানিয়ে দিয়েছেন, আগামী দিনে প্রতিযোগিতা আরও কঠিন হতে চলেছে এবং টাস্ক নষ্ট করলে পেতে হবে কঠিন শাস্তি। বিশেষ এই রবিবার প্রতিযোগীদের জন্য বড় স্বস্তি নিয়ে আসলেও ভবিষ্যতের খেলার লড়াই তীব্র হওয়ার আভাস দিয়ে গেল। এখন দেখার বিষয়, আগামী সপ্তাহে কার সফর শেষ হয় এবং নতুন কোনো ওয়াইল্ড কার্ড এন্ট্রি পুরো গেমের মোড় বদলে দেয় কি না।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *