ভারত-উরুগুয়ে ম্যাচের ফ্রি টিকিট কবে, কোথায় মিলবে? জেনে নিন ক্রীড়ামন্ত্রীর বড় ঘোষণা!

গত বছর লিওনেল মেসিকে সামনাসামনি দেখতে না পেয়ে যাঁরা হতাশ হয়েছিলেন, তাঁদের জন্য বড়সড় সুখবর। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর পূর্বঘোষণা অনুযায়ী, আগামী ৬ অক্টোবর যুবভারতী ক্রীড়াঙ্গনে অনুষ্ঠিত হতে চলা ভারত বনাম উরুগুয়ে ম্যাচের বিনামূল্যে টিকিট দেওয়া হচ্ছে। এবার এই টিকিট সংগ্রহ করার নিয়ম, সময় এবং নির্দিষ্ট স্থানগুলি প্রকাশ্যে আনলেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খাঁ।
রবিবার সন্ধ্যায় সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টের মাধ্যমে বিস্তারিত জানিয়ে ক্রীড়ামন্ত্রী বলেন, গত ১৬ ডিসেম্বর মেসির গোত ট্যুরের টিকিট কেটেও যাঁরা দেখতে পাননি, তাঁদের এই ফ্রি টিকিট দেওয়া হবে।
কবে ও কীভাবে টিকিট সংগ্রহ করবেন? ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খাঁ জানিয়েছেন, আজ অর্থাৎ ৫ অক্টোবর, সোমবার সকাল ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এই ফ্রি টিকিট সংগ্রহ করা যাবে। টিকিট পাওয়ার জন্য সঙ্গে রাখতে হবে—
- ভোটার কার্ড, আধার কার্ড, পাসপোর্ট কিংবা ড্রাইভিং লাইসেন্সের মতো যেকোনো একটি সরকারি পরিচয়পত্র।
- পুরনো মেসি ম্যাচের টিকিট।
কোথায় পাওয়া যাবে টিকিট? মোট ৯টি ভিন্ন জায়গা থেকে এই ফ্রি টিকিট দেওয়া হবে। সেগুলি হলো: ১. মোহিত মৈত্র মঞ্চ ২. মিলন মঞ্জরী কমিউনিটি হল ৩. অভয়ান কমিউনিটি হল ৪. উদযাপন কমিউনিটি হল ৫. শুভনন্দন কমিউনিটি হল ৬. বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনের গেট নম্বর ২ ও গেট নম্বর ৩এ ৭. বিধাননগর মিউনিসিপ্যালিটি স্পোর্টস কমপ্লেক্স ৮. রাজারহাট গোপালপুর সুইমিং পুল
প্রাথমিক খবর অনুযায়ী, অনলাইনে টিকিট কাটা প্রায় ২২ হাজার দর্শক এই ফ্রি টিকিট পাওয়ার যোগ্য। তাই আর দেরি না করে নির্দিষ্ট কেন্দ্রগুলিতে গিয়ে দ্রুত আপনার টিকিট সংগ্রহ করে নিন।