পুজোর কেনাকাটায় বৃষ্টির বাধা, বেরনোর আগে আবহাওয়া দপ্তরের বার্তা না জানলেই বিপদ

পুজোর কেনাকাটায় বৃষ্টির বাধা, বেরনোর আগে আবহাওয়া দপ্তরের বার্তা না জানলেই বিপদ

আর মাত্র কয়েকদিন বাকি দুর্গাপুজোর। অফিসের কাজ সেরে প্রায় প্রতিদিনই মানুষ কেনাকাটার জন্য বাজারে ভিড় জমাচ্ছেন। এমন পরিস্থিতিতে কেনাকাটায় বৃষ্টি বাদ সাধবে কিনা, তা নিয়ে চিন্তায় সকলেই। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, উত্তর বাংলাদেশ থেকে ওড়িশা পর্যন্ত বিস্তৃত অক্ষরেখা ও সিকিমের ঘূর্ণাবর্তের প্রভাবে রাজ্যে এখনই বৃষ্টি থামছে না। সপ্তাহের শুরুতেই দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি মঙ্গল ও বুধবার বীরভূম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ ও নদীয়ায় স্থানীয়ভাবে বজ্রবিদ্যুৎ-সহ হালকা ঝড়বৃষ্টি হতে পারে। তবে কলকাতায় ভারী বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে।

অন্যদিকে, উত্তরবঙ্গের জেলাগুলিতে আবহাওয়ার পূর্বাভাস কিছুটা আলাদা। সোমবার থেকে বুধবার পর্যন্ত দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, মালদহ এবং দুই দিনাজপুরে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। বৃহস্পতিবার থেকে অবশ্য রাজ্যজুড়ে বৃষ্টির তীব্রতা কমবে এবং বর্ষা বিদায়ের অনুকূল পরিবেশ তৈরি হবে। তাপমাত্রার তেমন বড় কোনো পরিবর্তন না হলেও বাতাসে অতিরিক্ত আর্দ্রতার কারণে অস্বস্তিকর গরম বজায় থাকবে। তাই কেনাকাটায় বেরনোর আগে আবহাওয়ার এই পরিস্থিতির কথা মাথায় রাখা অত্যন্ত জরুরি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *