গঙ্গাপাড়ে মোবাইলহীন জীবনের অভিজ্ঞতা, সংস্কৃতে কথা বলতে অভিনব আবাসিক শিবিরের আয়োজন

গঙ্গাপাড়ে মোবাইলহীন জীবনের অভিজ্ঞতা, সংস্কৃতে কথা বলতে অভিনব আবাসিক শিবিরের আয়োজন

হালিশহরের নিগমানন্দ মঠে আয়োজিত হতে চলেছে সাত দিনের বিশেষ আবাসিক ‘প্রবোধন বর্গ’ শিবির। ১ নভেম্বর থেকে ৭ নভেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হতে চলা এই শিবিরের মূল উদ্দেশ্য হলো কথ্য সংস্কৃতির চর্চা এবং ভারতীয় ধ্রুপদী ভাষার প্রসার ঘটানো। প্রতিদিনের জীবনে মোবাইল থেকে সম্পূর্ণ দূরে থেকে অংশগ্রহণকারীরা দিনভর গল্প, আড্ডা ও আলোচনার মাধ্যম হিসেবে কেবল সংস্কৃত ভাষাই ব্যবহার করবেন। জাতি, ধর্ম, বর্ণ বা শিক্ষাগত যোগ্যতার কোনো ভেদাভেদ ছাড়াই সামান্য সংস্কৃত বলার ক্ষমতাসম্পন্ন যেকোনো ব্যক্তিই এই বিশেষ সুযোগ গ্রহণ করতে পারবেন।

আয়োজক সংস্থা সংস্কৃতভারতীর পক্ষ থেকে জানানো হয়েছে, জাতীয় শিক্ষানীতি ২০২০-র সাথে সংগতি রেখে ভারতীয় সংস্কৃতির ঐতিহ্যবাহী এই ভাষাকে টিকিয়ে রাখতেই এই উদ্যোগ। সম্পূর্ণ আধুনিক প্রযুক্তির ছোঁয়ামুক্ত পরিবেশে ব্রহ্মমুহূর্ত থেকে শুরু করে রাত দশটা পর্যন্ত চলবে এই শিখন পর্ব। আয়োজকদের মতে, সংস্কৃতে দক্ষতা অর্জন করলে কেবল ভাষা শিক্ষাই নয়, বরং প্রাচীন বেদ, উপনিষদ এবং আয়ুর্বেদের মতো গুরুত্বপূর্ণ গ্রন্থসমূহ সরাসরি পাঠ করা সহজতর হবে। এই অনন্য ভাষা আন্দোলনে বিভিন্ন সম্প্রদায়ের মানুষের বিপুল অংশগ্রহণের আশা করা হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *